লাইফ স্টাইল

ঝগড়ার পর সম্পর্ক আবার মধুর করে তোলার উপায় কি ?

সব সময় সবার সাথে একইরকম ভালো সম্পর্ক থাকবে
তাতো হয়না।সম্পর্কে থাকলে দুজনের মধ্যে ঝগড়া,কথা কাটাকাটি বা তর্ক,মতের অমিল হতেই পারে।এটি খুব স্বাভাবিক একটি ব্যাপার। কিন্তু সমস্যাতখনই শুরু হয় যখন দুপক্ষ তা ধরে নিয়ে বসে থেকেঅনেকটা সময় পার করে দেন। বুকের ভেতর অভিমানজমিয়ে রেখে কষ্ট পেতে থাকেন। এবং এভাবেইদূরত্বের সৃষ্টি হতে থাকে সম্পর্কে।ঝগড়ার পর সম্পর্ক আবার নতুন করে মধুরতাফিরিয়ে আনার চেষ্টা করতে হবে দুজনকেই।অপ্রীতিকর, অনাকাঙ্খিত ঘটনা বা ভুলেরজন্য দুজনকেই একে অপরের কাছে ক্ষমাচাইতে হবে। ক্ষমা চাইলে কেউ ছোট হয়েযায়না,বরং এতে উদার ও বড় মনের পরিচয়মেলে।এতে করে দুজনের প্রতি শ্রদ্ধাওবাড়বে, সম্পর্কও হবে দীর্ঘস্থায়ী।ব্যাপারটি মিটিয়ে ফেলার চেষ্টাযতো ধরে বসে থাকবেন ততোই সম্পর্কে এর খারাপপ্রভাব পড়তে থাকবে তাই ধরে নিয়ে বসে থাকারমনোভাব বাদ দিন। ঝগড়া যে ব্যাপারটি নিয়েইহোক না কেন তা মিটিয়ে ফেলার চেষ্টা করুনসেখানেই। এর রেশ টেনে পড়ে আবার ঝগড়াবাঁধিয়ে ফেলার কোন অর্থ হয় না।দুজনে যে মধুর সময় একসাথে কাটিয়েছেন তা মনেকরুনঝগড়ার পর মনে হতেই পারে আপনার সঙ্গী আপনাকেএকেবারেই ভালোবাসেন না, তার সাথে জড়িয়েআপনি জীবনে সুখ পেলেন না ইত্যাদি ধরণের কথা।কিন্তু দুজনের একসাথে কাটানো মধুর স্মৃতি মনেকরে দেখুন। এইধরনের আজেবাজে কথা,খারাপচিন্তা মাথা থেকে দূর হয়ে যাবে নিমেষেই। এতেকরে ঝগড়ার পরও মনের মানুষটির সাথে সম্পর্কেটানাপোড়ন সৃষ্টি হবে না। সামান্য জগড়া বা কথাকাটাকাটি মনের মধ্যে পুষে রেখে পরিস্থিতিজটিল করে তোলার কোন মাণেই হয়না।বরং মিটিয়েনেয়া ভালো।এতে জীবন সহজ হয়।ভুল যারই হোক দুজনেই দুজনের কাছে ক্ষমা চেয়েনিনহতে পারে যেকোনো একজনের জন্য আপনাদের মধ্যেঝগড়া হচ্ছে অথবা দুজনের ভুলের কারণেই, তাই ভুলযারই হোক না কেন সম্পর্কে পুনরায় মধুরতা আনতেদুজনেই দুজনের কাছে ক্ষমা চেয়ে নিন। কারণ ভুলযারই হোক না কেন ঝগড়া দুজনেই করেছেন। এতেকরে দুজনের মনে দুজনের জন্য নতুন করেভালোবাসার সৃষ্টি হবে, পারস্পারিক শ্রদ্ধবোধবাড়বে।জোর করে কিছুই করবেন নাজোরাজুরি করে কোনো কিছুই হয় না এই কথা মনেরাখবেন। যদি সঙ্গী আপনার মতো চিন্তা না করতেপারেন তবে আপনি তাকে জোর করে নিজের মতোকরে ভাবতে বাধ্য করতে পারবেন না। তিনি যখনসহজ হবেন তখনই তার সাথে কথা বলে বিষয়টিমীমাংসা করে নিন। নতুবা নতুন করে ঝগড়ার সূচনাহবে।মনে করুন একে অপরকে কতোটা ভালোবাসেনআপনি নিজেও জানেন আপনারা একজন আরেকজনকেকতোটা ভালোবাসেন। তাই সামান্য ঝগড়ার কারণেহুটহাট রাগের মাথায় ভুল সিদ্ধান্ত নিয়েফেলবেন না। এবং সব চাইতে বড় বিষয় ইগো ধরেবসে থাকবেন না। সম্পর্কে ইগো ধরে বসে থাকলেসেই সম্পর্ক সুখের হয় না এবং দীর্ঘস্থায়ীও হয়না। ভুল করলে ক্ষমা চেয়ে নিন। প্রকাশ করুন একেঅপরের প্রতি ভালোবাসা। ক্ষমা চাইলে কেউ ছোটহয়ে যায়না,বরং এতে উদার ও বড় মনের পরিচয়মেলে।এতে করে দুজনের প্রতি শ্রদ্ধাও বাড়বে এবংসম্পর্কও হবে দীর্ঘস্থায়ী।অন্যরকম কিছু করুন মনের মানুষটির জন্যঝগড়ার পর মনের মেঘ দূর করার জন্য এমন কিছু করুনসঙ্গীর জন্য যা নিমেষেই মুখে হাসি ফুটিয়েদেবে। রাতে ঝগড়া হলে সকালে একটিভালোবাসাপূর্ণ ম্যাসেজ পাঠিয়ে দিন সঙ্গীকে।অথবা সকালে ঝগড়া করেছেন তাহলে মিটিয়েফেলার জন্য সারপ্রাইজের ব্যবস্থা করে ফেলুনসঙ্গীর জন্য।