একসময় এ জায়গায় কেউ গেলে আর ফিরে আসত না। হাজার বছরের রহস্যময় স্থান কামরূপ
কামাখ্যা। এখনো জাদুবিদ্যা সাধনার জন্য বেছে নেওয়া হয় কামাখ্যা মন্দিরকেই। কামরূপ কামাখ্যার
আশপাশের অরণ্য আর নির্জন পথে নাকি ঘুরে বেড়ায় ভালো-মন্দ আত্মারা।ছোট্ট দুটি শব্দ। 'কামরূপ কামাখ্যা'। আর এই দুটি শব্দের মধ্যেই লুকানো তাবৎ রহস্য, রোমাঞ্চ
আর গল্পগাথা। সেই ছোটবেলা থেকেই কামরূপ কামাখ্যার রহস্যেভরা আখ্যানের কথা শুনেননি
এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। এই উপমহাদেশ তো বটেই সমগ্র বিশ্বে কামরূপ কামাখ্যার আশ্চর্যে
ভরা আখ্যানের আলাদা কদর রয়েছে। কামরূপ কামাখ্যাকে বলা হয় জাদুটোনা, তন্ত্র-মন্ত্রের দেশ।
আসামের গুয়াহাটি শহর থেকে ৮ কিলোমিটার দূরে অবস্থিত এই কামরূপ কামাখ্যা। এখানে রয়েছে
সারি সারি পর্বতমালা। এর ঠিক পাশেই ভক্তদের আগ্রহের কেন্দ্রে মা কামাখ্যার মন্দির। মন্দিরের
অন্যতম আকর্ষণ ভক্তদের নৃত্যগীত। তবে সবকিছু ছাপিয়ে কামাখ্যার জাদুবিদ্যা আর সাধকদের
অতিপ্রাকৃত ক্ষমতার গল্পই সবার মুখে মুখে। আসলেই কী কোনো ক্ষমতা আছে তাদের? নাকি
কেবলই গল্প। সত্যি কি জাদুটোনার দেশ এই কামরূপ কামাখ্যা? নাকি যুগের পর যুগ মানুষের সরল
বিশ্বাসে গল্পের পসরা সেজেছে কেবল? ইন্টারনেট ঘেঁটে কামরূপ কামাখ্যার স্বরূপ সন্ধানে রকমারির
এই আয়োজন।