শখ পূরণের জন্য কান কেটে
ফেলেছেন।
নিজেকে টিয়া পাখির সদৃশ
বানানোর জন্য তিনি তার
মুখে অসংখ্য ট্যাটু আঁকিয়েছেন।
পাখির অনুরূপ
চক্ষুগোলক প্রতিস্থাপন
করেছেন। ব্রিস্টলের
হার্টক্লিফে বসবাস করা
টেড রিচার্ড নামের এক
ব্যক্তি নিজেকে টিয়াপাখির
মতো তৈরি করতে
নিজের কান কেটে ফেলেছেন।
৬ ঘণ্টাব্যাপী অস্ত্রোপচারের
পর ৫৬ বছর
বয়সী টেড রিচার্ড জানান,
আমার ধারণা এখন
আমাকে অনেক ভাল লাগছে।
আমি এটিকে
ভালোবেসেছি। আমার জীবনের
এটি একটি
সেরা ঘটনা। আমি অনেক
খুশি। আমি নিজেকে
সারাক্ষণ আয়নাতে না দেখে
থাকতে পারছি না।
এখানেই শেষ নয়। টেড এবার
তার নাক নিয়ে
গবেষণা করতে আগ্রহী।
তার কান নিয়ে যে
উত্তেজনা রয়েছে তা কমে
যাবার পর তিনি তার
নাকের ব্যবস্থা করবেন।
রিচার্ডের শরীরে ১১০টি
ট্যাটু, ৫০টি পিয়ার্সিংস এবং
একটি বিভক্ত জিহ্বা রয়েছে।
তিনি তার কান একজন
বন্ধুকে দান করেছেন।
রিচার্ড তার বাসায় ৪টি
টিয়াপাখির সাথে শেয়ার
করে থাকেন। তিনি টিয়াপাখির
একনিষ্ঠ ভক্ত।
তার এই অভিনব কার্যকারিতায়
সকলে খুশি নন।
অ্যাস্থেটিক প্লাস্টিক
সার্জনস্ ব্রিটিশ
অ্যাসোসিয়েশনের একজন
কনসালট্যান্ট, প্লাস্টিক
সার্জন ও সদস্য এই সার্জারি
করেন। তিনি নিজেই
অনেক বিস্মিত যে এরকম
ইচ্ছাও মানুষ পোষণ
করতে পারেন। তিনি কখনও
চিন্তা করেনি যে সে
স্বেচ্ছায় এরকম কাজ করার
মতো ব্যক্তি
দেখতে পাবেন।