লাইফ স্টাইল

পাতলা চুলের যত্ন নেবেন যেভাবে

বিভিন্ন কারণে চুল পাতলা হতে পারে। জেনেটিক কারণে যেমন হতে পারে, তেমনি অযত্নের কারণে চুল ঝরেও হয়ে যেতে পারে পাতলা। পাতলা চুলের যত্নে মেনে চলুন কিছু নিয়ম।
১। চুল ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল করতে সঠিক ডায়েট মেনে চলুন। তাজা ফল ও শাকসবজির পাশাপাশি পর্যাপ্ত প্রোটিন রাখবেন খাদ্য তালিকায়। নিয়ম মেনে ঘুমও ভীষণ জরুরি। জীবন থেকে কমিয়ে ফেলার চেষ্টা করুন স্ট্রেস। ২। চুল অতিরিক্ত তৈলাক্ত হলে ডিমের সাদা অংশ ও লেবু ব্যবহার করুন। দূর হবে তেলতেলে ভাব। ৩। একটি ডিম ফেটিয়ে সামান্য দুধ মেশান। মিশ্রণটি চুলে লাগিয়ে ১ ঘণ্টা অপেক্ষা করুন। এরপর ধুয়ে ফেলুন ভেষজ শ্যাম্পু দিয়ে। চুলের ভলিউম বাড়বে। ৪। চুলের গোড়া মজবুত করতে মেহেদির সঙ্গে টক দই মিশিয়ে চুলে লাগান। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। ৫। বেসনের সঙ্গে অ্যালোভেরা জেল ও ডিম মিশিয়ে চুলে লাগান। এই প্যাক যেমন চুল পরিষ্কার রাখবে, তেমনি চুল ঘন দেখাতে সাহায্য করবে। ৬। প্রতিদিন চুলে পানি লাগাবেন না। দুই থেকে তিন দিন পরপর চুল ধুয়ে নিন।




এলএবাংলাটাইমস/আইটিএলএস