লাইফ স্টাইল

ইফতার আয়োজনে ঘরে তৈরি জিলাপি

ইফতারে অন্যতম আইটেম হলো জিলাপি। জিলাপি ছাড়া যেন ইফতার চিন্তাই করা যায় না। দোকান থেকে প্রায়ই এই খাবারটি কিনে আনা হয়। ঘরে তৈরি করার ইচ্ছা থাকলেও ঝামেলার কারণে অনেকেই এটি ঘরে তৈরি করতে চান না। এখন থেকে ঝামেলা ছাড়াই ঝটপট  তৈরি করতে নিতে পারবেন এই জিলাপি। আর জিলাপি তৈরির রেসিপিটি দেখে নিন এক নজরে।
উপকরণসিরা তৈরির জন্য
৩ কাপ পানি ৩ কাপ চিনি ৮-১০টি জাফরান ২-৩ ফোঁটা খাওয়ার রং
জিলাপির ব্যাটার তৈরির জন্য
১ কাপ ময়দা ১/২ চা চামচ বেকিং পাউডার ২ টেবিল চামচ ঘন টকদই পানি তেল
প্রণালী: ১। প্রথমে চিনির সিরা তৈরি করার জন্য পানি, চিনি এবং জাফরান একসাথে চুলায় দিন। ২। উচ্চ তাপে সিরা জ্বাল দিন। যেন চিনি সম্পূর্ণভাবে গলে যায়। চিনির সিরাটি খুব বেশি পাতলা না হয়,  কিছুটা ঘন থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। ৩। চিনির সিরা ঘন হয়ে এলে এতে খাবারের রং মিশিয়ে নামিয়ে ফেলুন। ৪। একটি পাত্রে ময়দা, বেকিং পাউডার এবং টকদই একসাথে মেশান। ৫। এরসাথে অল্প পরিমাণ পানি মিশিয়ে কিছুটা ঘন করুন (ভিডিও অনুযায়ী)। ব্যাটার খুব বেশি পাতলা অথবা ঘন যেন না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। ৬। মাঝারি আঁচে চুলায় তেল গরম করতে দিন। তেল যেন খুব বেশি গরম না হয়। ৭। কেচাপের বোতলে জিলাপির মিশ্রণটি ঢেলে নিন। যদি কেচাপের বোতল না থাকে তাহলে একটি প্ল্যাস্টিকের ব্যাগে ব্যাটার ভরে এর এক কোণে ছোট্ট ফুটো করে নিন। এতে জিলাপি বানাতে সুবিধা হবে। ৮। তারপর গোল গোল (ভিডিও অনুযায়ী) করে জিলাপি তেলে দিয়ে দিন। ৯। বাদামী রং হয়ে এলে তেল থেকে নামিয়ে সাথে সাথে গরম চিনির সিরায় দিয়ে দিন। ১০। এক মিনিট চিনির সিরায় রেখে নামিয়ে ফেলুন। ১১। ব্যস তৈরি হয়ে গেল মজাদার জিলাপি।