ওরিগন-ক্যালিফোর্নিয়া সীমান্তের চারটি হাইড্রোইলেক্ট্রিক বাঁধ অপসারণে শিল্পপতি ওয়ারেন বাফেটকে অনুরোধ জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম।
বাঁধের কারণে ওই অঞ্চলে স্যামন মাছ প্রায় বিলুপ্ত হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে গভর্নর এই অনুরোধ করেন।
গত বুধবার (৫ আগস্ট) নিউসাম ওয়ারেন বাফেটকে ক্লামাথ রিভার প্রজেক্টে সহযোগিতার অনুরোধ জানিয়ে এক চিঠি লেখেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটিই হবে সর্ববৃহৎ বাঁধ অপসারণ প্রকল্প।
ওরিগন-ক্যালিফোর্নিয়া সীমান্তের বাঁধগুলো প্যাসিফিককর্প প্রতিষ্ঠানের মালিকানায় আছে যা বাফেটের বার্কশায়ার হ্যাথওয়ে ইনকর্পোরেশনের সঙ্গে যুক্ত।
৪৫০ মিলিয়ন ডলারের এই প্রকল্প বাস্তবায়ন হলে ক্যালিফোর্নিয়ার দ্বিতীয় বৃহত্তম নদীকে নতুন জীবন দেবে এবং এর ফলে স্যামন মাছের সংখ্যাও বৃদ্ধি পাবে। সাউদার্ন ওরিগন ও নর্দান ক্যালিফোর্নিয়া জুড়ে বসবাসকারী আদিবাসী আমেরিকানরাও এর ফলে ব্যাপক উপকৃত হবে, যাদের প্রধান পেশা স্যামন মাছ ধরা।
গভর্নর নিউসামের চিঠিটি বাফেটের বার্কশায়ার হ্যাথওয়ের চেয়ারম্যান ও প্যাসিফিককর্পের প্রেসিডেন্টকে প্রেরণ করা হয়।
বাঁধ অপসারণের এই প্রকল্পে প্যাসিফিককর্প ২০০ মিলিয়ন ডলার প্রদান করবে, বাকি ২৫০ মিলিয়ন আসবে ২০১৪ সালে ভোটের মাধ্যমে অনুমোদিত ক্যালিফোর্নিয়ার ওয়াটার বন্ড থেকে।
এলএ বাংলা টাইমস/এমকে