লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ার লং বিচে গাড়িচাপায় শিশুর মৃত্যু

ক্যালিফোর্নিয়ার লং বিচে গাড়িচাপায় এক বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে৷ 


লং বিচ পুলিশ ডিপার্টমেন্ট সূত্র জানিয়েছে, রবিবার (১৬ আগস্ট) একটি কার সার্ভিসের ড্রাইভার শিশু ও তার বাবাকে গাড়ি থেকে বাড়ির সামনে নামানোর পর এই দুর্ঘটনাটি ঘটে। 

পুলিশ জানায়, ড্রাইভার কার সার্ভিসের গাড়ি দিয়ে শিশু ও তার বাবাকে বাড়ির সামনে নামিয়ে দেয়। পরে শিশুটি বাবার অগোচরে দৌঁড়ে আবার রাস্তায় নেমে এলে সেই গাড়ির নিচেই শিশুটি চাপা পরে। দ্রুত শিশুটিকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। 

গাড়িটির ড্রাইভার দুর্ঘটনাস্থলে রয়েছে ও জিজ্ঞাসাবাদে সহায়তা করছে বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ। তবে তাকে গ্রেফতারের আওতায় আনা হয়নি। 


এলএবাংলাটাইমস/ওএম