লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় মৃদু ভূমিকম্প অনুভূত

ক্যালিফোর্নিয়ার রিভারসাইড কাউন্টির কোচহেলা ভ্যালির কাছে ৩ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউএস জিওলজিক্যাল সার্ভে এটি নিশ্চিত করেছে। শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টা ৫৬ মিনিটে এই ভূমিকম্পের ঘটনা ঘটেছে। রিভারসাইড কাউন্টির নর্থইস্ট থার্মাল এর নিকটে ভূকম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের গভীরতা উৎপন্ন হয়েছে তিন মাইল গভীরে। পাম স্প্রিং, র‍্যাঞ্চো মিরাজো, লে কুইন্টা, থার্মাল এবং ইন্ডিওর বাসিন্দারা ভূমিকম্পটি টের হয়েছে। তবে এই ভূমিকম্পে কোনো হতাহত ও দুর্ঘটনার খবর জানা যায়নি। এলএবাংলাটাইমস/ওএম