লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় স্থগিত হলো 'বিহাইন্ড-দ্য-হুইল' ড্রাইভিং টেস্ট

করোনার কারণে দ্য ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব মোটর ভেহিকেল 'বিহাইন্ড-দ্য-হুইল' ড্রাইভিং টেস্টের কার্যক্রম স্থগিত করলো। অন্তত দুই সপ্তাহের জন্য দ্বিতীয়বারের মতো এই কার্যক্রম স্থগিত করা হলো। করোনার সংক্রমণ রোধে সাময়িক সময়ের জন্য এই ড্রাইভিং টেস্ট ও এর আনুষাঙ্গিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। ডিসেম্বরের ১৪ তারিখ থেকে এই স্থগিতাদেশ শুরু হয়ে চলবে ২৮ তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে প্রথমবারের মতো যাদের লাইসেন্স পাওয়ার কথা ছিলো, তাদের লাইসেন্স পেতে আরো দেরি হবে৷ কার্যক্রম স্থগিতের কারণ হিসেবে কর্তৃপক্ষ জানায়, বিহাইন্ড-দ্য-হুইল ড্রাইভিং লাইসেন্সটি পরিচালনা করতে গাড়িতে দুইজনের উপস্থিতি বাধ্যতামূলক। এতে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। তাই কার্যক্রম স্থগিত করা হয়েছে। তবে অনলাইনে ড্রাইভিং লাইসেন্স নবায়ন করা সম্ভব হবে। তবে জরুরি না হলে সেটিও সাময়িক সময়ের জন্য এড়িয়ে যেতে পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। এলএবাংলাটাইমস/ওএম