লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় ৩ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প

ক্যালিফোর্নিয়ার লিন্ডসের ৫৯ কিলোমিটার দূরে ৩ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৩টা ৫৭ মিনিটে ভূমিকম্পের ঘটনা ঘটে৷ ইউএস জিওলজিকাল সার্ভে ভূমিকম্পের ঘটনাটি নিশ্চিত করেছে। ভূমিকম্পটি এক্সাটার থেকে ৬০ মাইল, পোর্টারভ্যালি থেকে ৬০ মাইল, ফার্মভ্যালি থেকে ৬৩ মাইল এবং ভিসালিয়া থেকে ৬৫ মাইল পর্যন্ত অনুভূত হয়েছে। গত ১০ দিনে এখানে কেন্দ্র করে অন্তত পাঁচটি তিন বা এর বেশি মাত্রার ভূমিকম্প হয়েছে। সাম্প্রতিক তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, নেভাদা ও ক্যালিফোর্নিয়াকে কেন্দ্র করে ৩ থেকে ৪ মাত্রার অত্যন্ত ২৩৪টি ভূমিকম্প হয়েছে। ইউএস জিওলজিকাল সার্ভে সূত্র জানায়, ভূমিকম্প কেন্দ্র থেকে ৬ দশমিক ৯ মাইল গভীরে উৎপন্ন হয়। এলএবাংলাটাইমস/ওএম