লস এঞ্জেলেস

শীঘ্রই করোনা বিধিনিষেধ শিথিল হতে পারে: গারসেটি

লস এঞ্জেলেসের মেয়র এরিক গারসেটি জানান, লস এঞ্জেলেস কাউন্টির করোনা বিধিনিষেধ খুব শীঘ্রই শিথিল হতে পারে। করোনা বিধিনিষেধ শিথিল হলে লস এঞ্জেলেসের বাসিন্দারা রেস্টুরেন্টে স্বল্প পরিসরে বসে খাওয়ার সুযোগ পাবে। সাম্প্রতিক সময়ে লস এঞ্জেলেসে করোনায় আক্রান্ত এবং শনাক্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমতে শুরু করায় কাউন্টির চলমান বিধিনিষেধ শিথিল করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন মেয়র গারসেটি। একই সাথে লস এঞ্জেলেসের বাসিন্দাদের জন্য বড় অংকের করোনা রিলিফ আসার ব্যাপারেও বলেছেন মেয়র। গারসেটি বলেন, বাড়ির মালিক এবং ভাড়াটিয়াদের জন্য হাউজিং এসিস্ট্যান্স এর আওতায় অন্তত ২৫০ মিলিয়ন রিলিফ দেয়া হবে। একই সাথে আরো কিছু ভাতার অর্থ যোগ হবে। তিনি বলেন, 'গত ডিসেম্বরের থেকে আরো চারগুণ বেশি অর্থ করোনা রিলিফের জন্য বরাদ্দ করা হচ্ছে'। মেয়র জানান, সংক্রমণ যেভাবে কমছে, এই ধারাটি অব্যাহত থাকলে খুব শীঘ্রই লস এঞ্জেলেস কাউন্টি পার্পেল টায়ার থেকে শিথিল রেড টায়ারে চলে যাবে।
তখন ব্যবসাপ্রতিষ্ঠানের উপর আরোপিত করোনার বিধিনিষেধ আরো শিথিল হবে। তখন বাসিন্দারা রেস্টুরেন্টে বসে খাওয়ার সুযোগ পাবে। এলএবাংলাটাইমস/ওএম