পাঠকরুচি ও যুগের সঙ্গে তাল মিলিয়ে এবার অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য অ্যাপ নিয়ে এসেছে লস এঞ্জেলেস থেকে প্রকাশিত জনপ্রিয় বাংলা ওয়েব পোর্টাল ‘এলএ বাংলা টাইমস’। নতুন এই অ্যাপের মাধ্যমে দুটি অপারেটিং সিস্টেম থেকেই মোবাইল ও ট্যাবে সহজে দেশ-বিদেশের খবরা-খবর পড়তে পারবেন পাঠকরা।
পাঠকের সুবিধার কথা ভেবে প্রতিনিয়ত পরিবর্ধন করা হচ্ছে এলএ বাংলা টাইমস এর কার্যক্রম। এরই ধারাবাহিকতায় গত বছরেই এলএ বাংলা টাইমসের ওয়েবসাইটটিতে সংস্করণ আনা হয়। এছাড়া কার্যক্রম শুরু হয়েছে এলএ বাংলা টাইমসের মাল্টিমিডিয়া বিভাগ এলএ বাংলা টিভিরও। সবশেষ মোবাইল অ্যাপ সংযোজন এলএ বাংলা টাইমসকে আরো সময়োপযোগী এবং পাঠকবান্ধব করে তুলেছে।
‘এলএ বাংলা টাইমস’ বিশেষভাবে প্রবাসী বাংলাদেশিদের খবর প্রকাশ ছাড়াও বাংলাদেশের সংবাদ পরিবেশন করে থাকে। এছাড়া বিনোদন, খেলা ও তথ্য-প্রযুক্তির সর্বশেষ তথ্যও সবার আগে পেয়ে থাকেন এলএ বাংলা টাইমসের পাঠকরা।
ইতোমধ্যে প্রবাসী বাংলা ভাষা-ভাষীদের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলীয় অঞ্চল ক্যালিফোর্নিয়া রাজ্যের এই সংবাদ মাধ্যমটি । বাংলাদেশসহ বহির্বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসীদের মধ্যে একটি সেতুবন্ধন তৈরীর উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে এই সংবাদ মাধ্যমটি।
সম্পূর্ণ বিনামূল্যে প্লে স্টোর ও অ্যাপল স্টোর থেকে এলএ বাংলা টাইমস এর অ্যাপ ডাউনলোড করা যাবে।
প্লে-স্টোর ডাউনলোড লিংক- https://play.google.com/store/apps/details?id=com.newspaper.la_bangla
অ্যাপ স্টোর ডাউনলোড লিংক- https://apps.apple.com/us/app/la-bangla-times/id1554045312
এলএবাংলাটাইমস/ওএম/এনএইচ