লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ার নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনয়ন পেলেন রব বন্টা

ক্যালিফোর্নিয়ার নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে আলামেদা কাউন্টির এসেম্বলিমেম্বার এবং ক্রিমিনাল জাস্টিস রিফর্ম এর সমর্থক রব বন্টা’কে মনোনীত করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম। বুধবার (২৪ মার্চ) গভর্নর গেভিন নিউসাম সান ফ্র্যান্সিসকোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্যালিফোর্নিয়ার নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে রব বন্টার নাম প্রস্তাব করেন। সেখানে ব্রব বন্টা (৪৮) পরিবারসহ উপস্থিত ছিলেন। রাজ্য আইনপ্রণেতারা যদি অ্যাটর্নি জেনারেল হিসেবে রব বন্টাকে চূড়ান্ত অনুমোদন দেন, তবে রব বন্টার হবেন প্রথম কোনো ফিলিপিনো-আমেরিকান যিনি যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন। গত সপ্তাহে বিদায়ী অ্যাটর্নি জেনারেল জাভিয়ের বেরেক্কাকে ইউএস হেলথ এন্ড হিউম্যান সার্ভিসেস সেক্রেটারি হিসেবে নিয়োগ পেয়েছেন। ফলে তাঁর স্থলাভিষিক্ত হতে পারেন রব বন্টা। রাজ্য আইনপ্রণেতাদের সমর্থন পেলে ২০২২ সাল পর্যন্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করবেন রব বন্টা। এরপর তাঁকে পুনরায় অ্যাটর্নি জেনারেল হিসেবে নির্বাচন করতে হবে। অ্যাটর্নি জেনারেল হিসেবে রব বন্টারের অনুমোদনের পক্ষে সমর্থন জানিয়েছেন বেশকিছু এশিয়ান-আমেরিকান ও প্যাসিফিক আইসল্যান্ডার গ্রুপ। একই সাথে ক্রিমিনাল জাস্টিস ও এনভায়রনমেন্ট গ্রুপের সমর্থন রয়েছে রব বন্টার পক্ষে। সাম্প্রতিক সময়ে এশিয়ানদের উপর হামলার সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বেগে রয়েছেন এসব সংগঠনগুলো। রব বন্টারের অনুমোদন ঘোষনার সময় গেভিন নিউসাম বলেন, ‘রব ক্যালিফোর্নিয়াকে মহান করে গড়ে তোলার স্বপ্ন দেখে। এছাড়া ন্যায্য অধিকার ও সিস্টেম্যাটিক ইনজাস্টিসের বিরুদ্ধে কাজ করবেন রব’। এদিকে, অ্যাটর্নি জেনারেল হিসেবে অনুমোদন পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রব বন্টা। টুইটারে এক বার্তায় গেভিন নিউসামকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আমি কৃতজ্ঞ ও খুশি যে গেভিন নিউসাম আমাকে পরবর্তী অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনীত করেছেন’। এলএবাংলাটাইমস/ওএম