লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় গোলাগুলিতে দুইজনের মৃত্যু, আটক এক

ক্যালিফোর্নিয়ার লং বিচে গোলাগুলির ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে লং বিচ পুলিশ। শনিবার (২৭ মার্চ) বিকেল ৫টার দিকে ইস্ট ইস্টার স্ট্রিটের ৩৭০০ ব্লকে এই গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে লং বিচ পুলিশ ডিপার্টমেন্টের লেফট্যানেন্ট শালিয়ানা বেনসন। শালিয়ানা বেনসন জানান, গোলাগুলির সংবাদ পেয়ে ঘটনাস্থলে পোঁছে পুলিশ। সেখানে শরীরের উপরিভাগে গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পুলিশ তৎক্ষণাৎ জীবন বাঁচানোর পদ্ধতি প্রয়োগ করলেও কিছুক্ষণ পর প্যারামেডিক্স তাদের দুইজনকেই মৃত বলে ঘোষণা দেয়। পুলিশ গুলিবিদ্ধ হয়ে মৃতদের নাম-ঠিকানা প্রকাশ না করলেও জানিয়েছে, মৃত দুইজন কৃষ্ণাঙ্গ প্রাপ্তবয়স্ক পুরুষ। বেনসন জানান, ঘটনাস্থল থেকে একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার কাছে অস্ত্র ছিলো। সে ঘটনার তদন্তে সহায়তা করছে। তবে পুলিশি হেফাজতে থাকা ব্যক্তিকে আটক করা হয়েছে কী না কিংবা তার বিরুদ্ধে কোনো অভিযোগ দাখিল করা হয়েছে কী না, সেটি জানায়নি পুলিশ।   ঘটনার তদন্তের দায়িত্বে থাকা পুলিশের দল ঘটনাস্থল থেকে অস্ত্র ও অন্যান্য কিছু সামগ্রী উদ্ধার করেছে। তব গোলাগুলির কারণ কী ছিলো, সেটি এখনো জানায়নি তদন্তকারী দল।   বেনসন জানিয়েছেন, গোলাগুলির মূল কারণ এখনো তদন্তাধীন রয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাং সংক্রান্ত জটিলতায় এই গোলাগুলির ঘটনা ঘটে থাকতে পারে। তদন্ত এখনো অব্যাহত রয়েছে এবং এর বেশি তথ্য দেওয়া থেকে বিরিত থেকেছে লং বিচ পুলিশ ডিপার্টপমেন্ট। ঘটনাটির বিষয়ে কারো কাছে কোনো তথ্য থাকলে হোমিসাইড সেকশনের গোয়েন্দা মিশেল হুবার্ড বা ইথান শেয়ার এর 562-570-7244 এই নাম্বারে ফোন করতে বলা হয়েছে।   এছাড়া কেউ যদি নাম প্রকাশ না করার শর্তে কোনো তথ্য জানাতে চায় তবে 1-800-222-TIPS-8477 এই নাম্বারে কল করতে বলা হয়েছে অথবা ভিজিট করুন www.lacrimestoppers.org এই ওয়েবসাইটে। এলএবাংলাটাইমস/ওএম