ক্যালিফোর্নিয়ার সান ফার্নান্ডোতে পুলিশের গুলিতে একজনের মৃত্যু হয়েছে।
শনিবার (১০ এপ্রিল) রাত ১১টার দিকে ফোর্থ এন্ড হার্পস স্ট্রিটে পুলিশ গুলি চালালে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তবে কী কারণে ওই ব্যক্তির ওপর গুলিবর্ষণ করে পুলিশ, সেটি এখনো জানা যায়নি।
ঘটনাস্থলে থাকা বাসিন্দারা জানান, পুলিশ এক ব্যক্তিকে তার ভ্যান থেকে বের করে এবং হ্যান্ডকাফ পড়ানোর চেষ্টা করে। ভ্যানের গ্লাসে বুলেটের চিহ্ন ছিলো।
লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ'স হোমিসাইড বিভাগ বিষয়টির তদন্ত করে দেখছে।
এলএবাংলাটাইমস/ওএম