লস এঞ্জেলেস কাউন্টি শেরিফের বিভাগ জানিয়েছে, শনিবার দুপুরে ক্যালিফোর্নিয়ার আজুসা শহরে একটি বাড়ির ভেতর থেকে এক পুরুষ ও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
শনিবার দুপুর ২টার দিকে নর্থ টুইনট্রি অ্যাভিনিউয়ের ৩০০ ব্লকে কেউ চিৎকার করছে এবং ঘরোয়া সহিংসতা ঘটছে—এমন একটি কল পেয়ে আজুসা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
সেখানে গিয়ে তারা এক ব্যক্তিকে বাড়ির সামনে দেখতে পান, যার শরীরে ছুরিকাঘাতের অসংখ্য চিহ্ন ছিল। তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়, যেখানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।
পরে পুলিশ বাড়ির ভেতরে প্রবেশ করে এবং ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত এক পুরুষ ও এক নারীর মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলেই তাদের মৃত ঘোষণা করা হয়।
নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি এবং আটক ব্যক্তির সঙ্গে তাদের সম্পর্ক কী, সেটিও জানা যায়নি।
এ ঘটনায় তদন্ত চলছে।
এলএবাংলাটাইমস/ওএম
এলএবাংলাটাইমস/ওএম