ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ইনল্যান্ড এম্পায়ার এলাকায় একের পর এক ভূমিকম্প অনুভূত হচ্ছে। শুক্রবার সন্ধ্যায় রেডল্যান্ডস শহরের দক্ষিণ-পশ্চিমে প্রায় চার মাইল দূরে, রিভারসাইড ও সান বার্নার্ডিনো কাউন্টির সীমান্তের কাছে ৩ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় দুই মাইল নিচে।
এটি চলতি সপ্তাহে ইনল্যান্ড এম্পায়ার অঞ্চলে তৃতীয় উল্লেখযোগ্য ভূমিকম্প। শুক্রবারের শুরুতে একই এলাকায় ৩ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। এর আগে বুধবার সকালে সান বার্নার্ডিনো কাউন্টিতে ৩ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।
যদিও এসব ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবুও কর্তৃপক্ষ বাসিন্দা ও ভ্রমণকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ সবাইকে রাজ্যের আর্থকোয়েক রেডিনেস গাইড ডাউনলোড করার আহ্বান জানিয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, ক্যালিফোর্নিয়ায় যেকোনো সময় ভূমিকম্প হতে পারে। তাই গুরুত্বপূর্ণ অবকাঠামো পরিচালনাকারী প্রতিষ্ঠান, বাসিন্দা এবং পর্যটকদের আগাম প্রস্তুত থাকতে হবে এবং ভূমিকম্পের সময় দ্রুত প্রতিক্রিয়া জানাতে আর্লি আর্থকোয়েক ওয়ার্নিং প্রযুক্তি ব্যবহার করতে হবে।
এলএবাংলাটাইমস/ওএম
এলএবাংলাটাইমস/ওএম