লস এঞ্জেলেস

কয়েক দশক ধরে গ্যাং সহিংসতা কমাতে কাজ, এবার হ ত্যা ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার

লস এঞ্জেলেসে কয়েক দশক ধরে গ্যাং সহিংসতা কমাতে কাজ করে পরিচিতি পাওয়া এক সংগঠককে হ ত্যা ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। ক্লিফোর্ড ‘স্কিপ’ টাউনসেন্ড নামের ৬২ বছর বয়সী এই ব্যক্তি অলাভজনক সংস্থা ‘টুয়েলভ কল’ (2nd Call)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক। বুধবার (৪ নভেম্বর) সকালে দক্ষিণ লস এঞ্জেলেসে সংস্থাটির কার্যালয়ের সামনে থেকে তাঁকে আটক করা হয়। পুলিশের ডাকাতি ও হ ত্যা তদন্ত বিভাগ (রবারি-হোমিসাইড ডিভিশন) টাউনসেন্ডকে গ্রেপ্তার করে। সকাল সাড়ে ১০টার দিকে লা ব্রিয়া অ্যাভিনিউ ও ওবামা বুলেভার্ডের কাছাকাছি সংস্থাটির কার্যালয়ের বাইরে এ ঘটনা ঘটে। পরে ষড়যন্ত্রের অভিযোগে তাঁকে কারাগারে পাঠানো হয়। পুলিশ ও কারাগারের নথি অনুযায়ী, তাঁর জামিন নির্ধারণ করা হয়েছে ২০ লাখ ডলার। তদন্তের সঙ্গে সংশ্লিষ্টরা হ ত্যা ষড়যন্ত্রের অভিযোগের কথা জানালেও কাকে হ ত্যা করার পরিকল্পনা করা হয়েছিল, তা প্রকাশ করেননি। সন্দেহভাজন পরিকল্পনার পেছনের পরিস্থিতি সম্পর্কেও বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ। এই তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ২৮ বছর বয়সী লেনিটা সিনা ডি লুইস এবং ৪৯ বছর বয়সী শামন্ড ‘লিল এডি’ বেনেট। অন্য দুজন—২৩ বছর বয়সী নিকোল আলিয়া স্মিথ এবং ২৫ বছর বয়সী জেরেমিয়া আবদেলহামিদকে ঘটনার পর অপরাধীকে সহায়তা করার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত টাউনসেন্ডের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোনো ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়নি। লস এঞ্জেলেস কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, অভিযোগ গঠন করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে মামলাটি পর্যালোচনা করা হচ্ছে। তদন্তের অংশ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তল্লাশি পরোয়ানা কার্যকর করেছে। দক্ষিণ লস এঞ্জেলেসের অধিকারকর্মী নাজি আলী জানিয়েছেন, তদন্তকারীরা 2nd Call-এর কার্যালয় থেকে কম্পিউটার জব্দ করেছেন। টাউনসেন্ড একসময় ‘রোলিন ২০’স ব্লাডস’ গ্যাংয়ের সদস্য ছিলেন। পরে গ্যাং জীবন ছেড়ে সহিংসতা প্রতিরোধ ও বিরোধ মীমাংসার কাজে যুক্ত হন। কয়েক দশক ধরে তিনি লস এঞ্জেলেসের বিভিন্ন এলাকায় প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের মধ্যে সংঘাত কমানো, পাল্টাপাল্টি হামলা ঠেকানো এবং ঝুঁকিতে থাকা মানুষদের সহায়তায় কাজ করেছেন। তাঁর প্রতিষ্ঠিত 2nd Call-এর মাধ্যমে সাবেক কারাবন্দি ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা বাসিন্দাদের পুনর্বাসন, কর্মসংস্থানে সহায়তা এবং অন্যান্য সামাজিক সেবা দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন গ্যাংয়ের বিরোধ মেটাতে মধ্যস্থতা এবং শান্তিচুক্তি প্রতিষ্ঠার উদ্যোগেও যুক্ত ছিল সংস্থাটি। লস এঞ্জেলেসের নগর প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন কমিউনিটি সংগঠনের সঙ্গে টাউনসেন্ডের কাজের সম্পর্ক ছিল। সহিংস ঘটনার পর উত্তেজনা কমানো এবং প্রতিশোধমূলক হামলা ঠেকাতে তাঁর ভূমিকার কথা আগেও তুলে ধরেছিল লস এঞ্জেলেস কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়। তাঁর গ্রেপ্তারের ঘটনাটি এমন এক সময় ঘটল, যখন মাত্র তিন মাস আগে 2nd Call-এর কর্মী রেজিনাল্ড ফোরম্যান গু লি বি দ্ধ হয়ে নি হ ত হন। ৫১ বছর বয়সী ফোরম্যান গত ৬ আগস্ট হাইড পার্ক এলাকায় ক্রেনশো বুলেভার্ড ও ৫৯তম প্লেসের কাছাকাছি কাজ করার সময় হামলার শিকার হন। তবে ফোরম্যানের নি হ ত হওয়ার ঘটনার সঙ্গে টাউনসেন্ডের বিরুদ্ধে চলমান তদন্তের কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে কর্তৃপক্ষ কিছু জানায়নি। পুলিশও এখন পর্যন্ত টাউনসেন্ডের বিরুদ্ধে অভিযোগের পক্ষে কী ধরনের প্রমাণ রয়েছে, তা প্রকাশ করেনি। মামলাটি তদন্তাধীন রয়েছে। প্রসিকিউটররা তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনবেন কি না, সে সিদ্ধান্ত এখনো জানাননি।