আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

ভেনিসে প্রবাসী বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী উৎসব

ভেনিসে প্রবাসী বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী উৎসব

ইতালির ভেনিসে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী উৎসবের আয়োজন করা হয়।  বাংলা টিভির আয়োজনে ঈদ উৎসবের এই অনুষ্ঠান।

ভেনিসের মেস্ত্রে বাংলা টিভির ইতালির ভেনিস প্রতিনিধি ও ভেনিস বাংলা প্রেস ক্লাব এর আহবায়ক মেসবাহ উদ্দিনের সভাপতিত্বে যৌথ পরিচালনা করেন  ভেনিস বাংলা প্রেস ক্লাব এর সদস্য সচিব জুম্মন হোসাইন অনিক ও ভৈরব পরিষদ এর মহিলা সম্পাদিকা দোলন জাবেদ।
 অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস এর কনস্যুলার এডভোকেট জানালবেরতো স্কার্পা বাস্তেরি, সাথে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মীনি এডভোকেট লুদোভিকা লিউচ্ছি।
অনুষ্ঠানে শুভ সূচনা করেন  ভেনিসের শিল্পপতি ও বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি, ভেনিস বাংলা প্রেস ক্লাব এর প্রধান উপদেষ্টা মোহাম্মদ  আলী, বক্তব্য রাখেন  ভেনিস বাংলাদেশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক  জব্বার মাঝী।  অতিথি ইতাল আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি জনাব রেহান উদ্দিন দুলাল, এটিএন বাংলার ইতালি প্রতিনিধি হাসান মাহমুদ, এনটিভি ইউরোপ ব্যুরো প্রধান  মনিরুজ্জামান মনির, বাংলা টিভি ইউরোপ ব্যুরো প্রধান  শাওন আহম্মদ, চ্যানেল আই'র বিশেষ প্রতিনিধি  ইমদাদুল হক ইমদাত, ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম দেওয়ান, ভেনিস আওয়ামী লীগের সভাপতি শাহজাহান কবির ইদ্রিস, বাংলাদেশ এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি আক্তার বেপারী, ভেনিস আওয়ামীলীগের সহসভাপতি  তাহের খান ডালু, মোহান্মদ মিলন,  সোলেমান হোসাইন, সালাউদ্দিন হোসাইন,  তাজুল ইসলাম,  আল মামুন ( নাছির উদ্দিন), হোসেন আলী , কিশোর খন্দকার,  ভেনিস রোমান মাল, ভৈরব পরিষদ ভেনিসের সভাপতি মাহাবুবুর রহমান চঞ্চল,   দোহার - নবাবগঞ্জ ঐক্য ফ্রন্ট এর সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক গোপালগঞ্জ জেলা সমিতি জনাব গাজী আমিরুল ইসলাম, শরীয়তপুর জেলা সমিতি সহসভাপতি কাজী আসাদুজ্জামান লিজ,ভেনিস,আজাদ খান,সোহানুর রহমান উজ্জ্বল, ভৈরব পরিষদ ভেনিস এর সাধারণ সম্পাদক সেলিম জাবেদ ,  নিয়ামুল চৌধুরী, সহসভাপতি বাংলাদেশ এসোসিয়েশন ভেনিস  সবুজ, দোহার - নবাবগঞ্জ ঐক্য ফ্রন্ট সাংগঠনিক সম্পাদক  লিটন শেখ, কাজী আব্দুল আল রোনাক প্রমুখ  এবং ভেনিস বাংলা সংগীত শিল্পীগোষ্ঠী। 

বক্তারা  প্রবাসীদের কল্যাণে নির্মিত একমাত্র প্রবাসী বান্ধব বাংলা টিভি কে ভেনিসে ঈদ উৎসব আয়োজনের জন্য বাংলা টিভি পরিবারকে অসংখ্য ধন্যবাদ জানান।
স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এবারের ঈদ উৎসব এর মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা প্রবাসী বাঙ্গালী ও স্থানীয় ইতালিয়ানদের এক সৌহার্দের মিলনমেলায় রুপ নেয়।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত