আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

ইতালিতে বাংলাদেশি মহিলা সমাজ কল্যাণ সমিতির ঈদ পূর্ণমিলন ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

ইতালিতে বাংলাদেশি মহিলা সমাজ কল্যাণ সমিতির ঈদ পূর্ণমিলন ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

ইতালিতে বাংলাদেশি মহিলা সংগঠন ‘মহিলা সমাজ কল্যাণ সমিতি’র ঈদ পূর্ণমিলন ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। রোববার বর্ণাঢ্য আয়োজন ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে ঈদ পূর্ণমিলন সম্পন্ন হয়।

কর্মব্যস্ততার ক্লান্তি থেকে মুক্তি ও আনন্দ দিতে মহিলা সমাজ কল্যাণ সমিতির ঈদ পূর্ণমিলনে অংশ নেন ইতালিতে বসবাসরত মহিলা সমাজ কল্যাণ সমিতির নেতৃবৃন্দেরা, এছাড়াও বিপুলসংখ্যক প্রবাসীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে ঈদ পূর্ণমিলন এক মিলনমেলায় পরিণত হয়। এতে মহিলা সমাজ কল্যাণ সমিতি ইতালীর সভাপতি লায়লা শাহ'র সভাপতিত্বে ও শামিমা জামান এর সঞ্চালনায় রোববার রোমের তরপিনাত্তারা থেকে মনোমুগ্ধকর রসাত্মক বচনে ১টি বাস সহযোগে আনন্দ যাত্রা অন্য রকম অনন্দ উপভোগ করে সবাই। পথি মধ্যে সবাইকে সকালের নাস্তা পরিবেশন করানো হয়।

রোমের অদূরে সাগর ও পাহাড় আচ্ছাদিত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি লাগো ( স্পেরলোঙ্গা ) পর্যটন কেন্দ্রে ঈদ পূর্ণমিলন অনুষ্ঠিত হয়।সেখানে দুপুরের খাবার শেষে লেকের মনোরম দৃশ্য (লাগো স্পেরলোঙ্গা ) বিচের প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন, দল বেঁধে সমুদ্র স্নান, সাঁতার, বেলাভূমিতে ফুটবল, শিশুদের দৌড়, ভলিবল খেলাসহ নানা ধরনের খেলা চলতে থাকে দিনব্যাপী।এরই ফাঁকে ঈদ পূর্ণমিলনি আনন্দ ভ্রমণে আগত পরিবারগুলোর ছেলে-মেয়ে নিয়ে আনন্দ আড্ডায় মেতে উঠেন। এ যেন প্রবাসে অনন্য এক টুকরো বাংলাদেশ।
আনন্দ ভ্রমণে মহিলা সমাজ কল্যাণ সমিতি ইতালীর নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন নিলুফা বানু, সায়মা পিংকি, তাহমিনা আক্তার, রোকেয়া খাতুন মিরা, নাসরিন চৌধুরী,  মাহবুবা আক্তার চৌধুরী বাবলি, মেহেনাজ তাবাস্সুম শেলি, মিলি, নার্গিস আক্তার, মনি আক্তার, ইফরোজা খানম ইফা , জেসমিন আম্বিয়া , সুরাহিয়া আক্তার, খুশবু , হেনা আক্তার ফাহিমা , সালমা পারভিন মণি, ফাতেমা বেগম সহ আরো অনেকেই। এছাড়াও আনন্দ ভ্রমণে আরো অংশগ্রহণ করে সহযোগিতা করেন অল ইউরোপ বাংলা প্রেস ক্লাবের সভাপতি এন টিভি ইউরোপ বুরো প্রধান মনিরুজ্জামান মনির, বিশিষ্ট ব্যবসায়ী আবু সাঈদ, ইতালী কেন্দ্রীয় যুবদল শাখার প্রচার সম্পাদক রবিন খান প্রমুখ। পরিশেষে মহিলা সমাজ কল্যাণ সমিতি ইতালীর সভাপতি লায়লা শাহ বলেন প্রবাসে ব্যস্ততার মাঝে একটু সুখের পরশ পেতে প্রতি বছর আমরা ঈদ পূর্ণমিলন সহ বিভিন্ন আয়োজন করে থাকি। সবাইকে বিনোদন দিতে এবং ক্লান্তি দূর করতে মহিলা সমাজ কল্যাণ সমিতির এ আয়োজন। এবং ঈদ পূর্ণমিলন ও আনন্দ ভ্রমণে সহযোগিতা ও অংশগ্রহণের জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত