আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

মালয়েশিয়া চিরুনি অভিযানে ১১০ বাংলাদেশিসহ আটক ৩০০

মালয়েশিয়া চিরুনি অভিযানে ১১০ বাংলাদেশিসহ আটক ৩০০

মালয়েশিয়ার ইমিগ্রেশনের অভিযানে ১১০ বাংলাদেশিসহ ৩০০ অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।

ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, গত ৬ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত মালয়েশিয়ার বিভিন্ন শহরে ১১০ জন বাংলাদেশিসহ ৩১৯ জনকে আটক করা হয়।

অভিযান পরিচালনার সময় পুলিশ, ইমিগ্রেশন ও রেলারের উপস্থিতিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রেফতার হওয়া অভিবাসীদের মধ্যে বেশিসংখ্যক রয়েছেন বাংলাদেশি, ইন্দোনেশিয়া, মিয়ানমার ও অন্যান্য দেশের নাগরিকরা।

তারা মালয়েশিয়া যাওয়ার সময় বিভিন্নভাবে প্রতারণার স্বীকার হয়েছিলেন। ফলে তারা সেখানে যেয়ে অবৈধ হয়ে পড়েন। এছাড়া বৈধতা থাকলেও ভিন্ন মালিকের কাজ করার অপরাধে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এবং ১৯৬৩ আইনে তাদের গ্রেফতার করা হয়েছে।

অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতো সেরি মোস্তাফার আলী বলেন, এটি মালয়েশিয়াতে নিয়োগকারী কর্মকর্তা ও বিভিন্ন দেশের অবৈধ শ্রমিকদের জন্য একটি বড় ধরনের সতর্কবার্তা।

আমরা যে কোনো জায়গায় যে কোনো অবস্থাতেই অভিযান পরিচালনা করতে প্রস্তুত রয়েছি। যতদিন না এই দেশ থেকে অবৈধ শ্রমিক বিতাড়িত না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত অবৈধ অভিবাসীর সর্বোচ্চ ৫০ হাজার রিঙ্গিতসহ জেল জরিমানার বিধান রয়েছে। তিন বাহিনীর সর্বাত্মক প্রচেষ্টায় মালয়েশিয়াকে অবৈধ অভিবাসী মুক্ত করা হবে বলে জানিয়েছেন অভিবাসন বিভাগের প্রধান।

শেয়ার করুন

পাঠকের মতামত