আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

টেক্সাসে মুসলিম নারীর উপর হামলার টুইট ভাইরাল

টেক্সাসে মুসলিম নারীর উপর হামলার টুইট ভাইরাল

যুক্তরাষ্ট্রের টেক্সাস শহরের স্টারবার্কস নামে একটি কফি শপে হিজাব পড়ে যাওয়ায় এক নারী হামলা করেছে বলে একটি টুইট করেছেন নুর আশোর নামে এক মুসলিম নারী।এমন টুইটের পর এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপরই মুসলিম সমাজকর্মীরা ও বিভিন্ন ইসলামি সংগঠন এ নিয়ে তদন্ত করার দাবি জানিয়েছে।

নুর আশোর বলেন, ওই নারী অকথ্য এবং শারীরিকভাবে হামলা চালিয়েছে। এ সময় কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি।
এক টুইট বার্তায় তিনি বলেন, আজ আমি হিজাব পড়ায় টেক্সাসে নারীর দ্বারা নিগৃহীত হয়েছি। স্টারবাকর্সে এটি দুঃখজনক ঘটনা। একজন দোকানকর্মী বা ক্রেতা তার উদ্দেশে একটি শব্দও উচ্চারন করেনি। সে আমার মুখে কিছু ছুড়ে মারে এবং বলে ভয়ঙ্কর জিনিস। আমি নিশ্চিত করছি তার কর্মকাণ্ড ভিন্ন ছিল।

আশোয়ার বলেন, ধারাবাহিক টুইটে এটি ভাইরাল হয়েছে। এতে ২ লাখ লাইক ও ৬০ হাজার কমেন্ট পড়েছে।

আশোয়ার উল্লেখ করেন হামলার সময় তার সঙ্গে তিন বছরের শিশু ও ৮ মাসের একটি সন্তান ছিল। তিনি দৌঁড়ে নিরাপত্তাকর্মীর কাছে যান। কিন্তু আশোয়ার বিরুদ্ধে নিরাপত্তাকর্মীর কাছে হামলাকারী নারী আগেই বলেন, আমি জানি না তার সমস্যা কী? সে কিছু জিনিস আমার মুখে ছুঁড়ে মেরেছে।

আশোর অন্য একটি নারীকে ডেকে বললেন- সে একজন ‘মিথ্যাবাদী’ এবং তিনি ভয় পেয়ে কেঁদে ফেলেন।

এক বিবৃতিতে কাউন্সিল অব আমেরিকা ইসলামিক রিলেশনসের প্রধান একরাম হক বলেন, যুক্তরাষ্ট্রে ঘৃণিত অপরাধ (হেট ক্রাইম) বেড়ে চলছে।

এর আগে এ বছরের শুরুতে অন্য একজন নারী ডালাসে হামলার শিকার হয়েছেন। এর কারণ ছিল তিনি একজন মুসলিম।

শেয়ার করুন

পাঠকের মতামত