আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

ক্যালিফোর্নিয়ায় বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ক্যালিফোর্নিয়ায় বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বিএনপি ক্যালিফোর্নিয়া শাখা রবিবার লস এঞ্জেলেসের গ্রিফিত পার্কের ক্রিস্টাল স্প্রিং প্রাঙ্গণে নানা কর্মসূচির আয়োজন করে।

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিএনপির দলীয় পতাক উত্তোলনের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে প্রবাসী বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু, পরিচালনা করেন সাধারন সম্পাদক এম ওয়াহিদ রহমান। বক্তৃতা করেন বিএনপি ক্যালিফোর্নিয়া শাখার সাবেক সভাপতি আব্দুল বাছিত, নজরুল ইসলাম চৌধুরী ও শামসুজ্জোহা বাবলু প্রমুখ। 


সভায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপর দায়েরকৃত মামলাগুলো মিথ্যা আখ্যা দিয়ে নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক প্রতিহিংসার করণে সাবেক প্রধানমন্ত্রী এবং বয়বৃদ্ধ নেত্রীকে অন্যায়ভাবে কারাগারে বন্দি রাখা হয়েছে। এসময় তারা খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি দাবি করেন। এছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নামে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার এবং জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয় অনুষ্ঠান থেকে।

অনুষ্ঠানে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরণের খেলাধুলা ও বড়দের জন্য র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এছাড়া অনুষ্ঠান শেষে সবার মাঝে দুপুরের খাবার পরিবেশন করা হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত