আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

সুইজ্যারল্যাণ্ডের জেনেভায় বঙ্গবন্ধুর ৯৫তম জন্মবার্ষিকী উদযাপিত

সুইজ্যারল্যাণ্ডের জেনেভায় বঙ্গবন্ধুর ৯৫তম জন্মবার্ষিকী উদযাপিত

বিনম্র শ্রদ্ধা ও গভীর ভালবাসায় জেনেভায় উদযাপিত হল জাতীর জনক বঙ্গবন্ধুর ৯৫তম জন্মবার্ষিকী 

ও জাতীয় শিশুদিবস ২০১৫। সুইজ্যারল্যাণ্ড বঙ্গবন্ধু পরিষদের উদ্দ্যোগে গত ২২ শে মার্চ আন্তর্জাতিক 
মানবাধিকার শহর জেনেভার প্রানকেন্দ্র ইউ.ও.জি মিলনায়তনে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন 
করা হয় ।সংগঠনের সভাপতি শ্যামল খানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেনেভা স্থায়ী 
বাংলাদে মিশনের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি এম শামীম আহসান, মঞ্চে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট 
চলচ্চিত্র পরিচালক ও মিডিয়া ব্যক্তিত্ব সামিয়া জামান ও সুইজ্যারল্যাণ্ড আওয়ামী লীগ সভাপতি 
হারুন বেপারী ।
প্রথিত যশা সংগঠক ও উপস্থাপক কাজী আসাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন, 
বাংলাদেশ ক্লাব সভাপতি ও সুইজ্যারল্যাণ্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ 
চৌধুরী, বাংলাদেশ ক্লাবের সাবেক সভাপতি নজরুল জমাদ্দার, সুইজ্যারল্যাণ্ড আওয়ামী লীগের 
সাধারণ সম্পাদক কারার কাওসার, সহ-সভাপতি অরুন বড়ুয়া, যুগ্ম সম্পাদক শাহ আলম এগার, 
মহিলা সম্পাদিকা জাহানারা বাশার, বঙ্গবন্ধু পরিষদ সাধারণ সম্পাদক আবুল খায়ের মনির, সুইস 
বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি ইমরান খান মুরাদ, প্রবীণ ব্যক্তিত্ব খান মজলিশ, ঘাদানিক 
সুইজ্যারল্যাণ্ড শাখার সাধারণ সম্পাদক মাসুম খান, বিশিষ্ট মানবাধিকার কর্মী রহমান খলিলুর সহ 
আরও অনেকে ।
সুইজ্যারল্যাণ্ডের বিভিন্ন ক্যান্টন থেকে প্রচুরসংখ্যক প্রবাসী বাঙ্গালী পরিবার শিশুদের নিয়ে অনুষ্ঠান 
স্থলে উপস্থিত হন। আগত অতিথিদের মধ্যাহ্নভোজের পর দুপুর ২টা ৩০মিনিটে মান্যবর রাষ্ট্রদূত এম 
শামীম আহসান ও সামিয়া জামান যুগ্মভাবে বঙ্গবন্ধুর ছবিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা 
নিবেদন করেন। ধারাবাহিকভাবে জাতীর পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সুইজ্যারল্যাণ্ড আওয়ামী 
লীগ, সুইজ্যারল্যাণ্ড বঙ্গবন্ধু পরিষদ, বাংলাদেশ মাইনোরিটি কাউন্সিল সুইজ্যারল্যাণ্ড শাখা, একাত্তরের 
ঘাতক দালাল নির্মুল কমিটি ( ঘাদানিক) সুইজ্যারল্যাণ্ড শাখা ।
শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন, কর্মজীবন ও শিশুদিবসের তাৎপর্য নিয়ে 
আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষপর্বে ছিল মশিউর রহমান সুমনের পরিকল্পনা ও পরিচালনায় 
স্থানীয় শিশুকিশোর ও প্যারিস থেকে আগত ব্যান্ড গ্রুপের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে 
আবৃত্তি করে শিশুশিল্পী আনিশা ও জিহান। সংগীত পরিবেশনায় রবিন বড়ুয়া ও তুলি বড়ুয়া ।

শেয়ার করুন

পাঠকের মতামত