আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

শতবার্ষিকী উদযাপন ও বিজয় দিবস উপলক্ষে নিউজার্সিতে ভাদেশ্বর এসোসিয়েশনের উৎসব

শতবার্ষিকী উদযাপন ও বিজয় দিবস উপলক্ষে নিউজার্সিতে ভাদেশ্বর এসোসিয়েশনের উৎসব

যুক্তরাষ্ট্রের  নিউজার্সিতে ভাদেশ্বর এসোসিয়েশন অব নিউজার্সি ইন্ক উদ্যেগে ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের শতবার্ষিকী উদযাপন  ও মহান বিজয় দিবস উপলক্ষে এক প্রাণবন্ত উংসব হয়েছে প্যাটারসন সিটিতে। 

সিটির একটি হলে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীন প্রবাসী আনসার আহমেদ। এনায়েত করিম খোকা ও বদরুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন প্যাটারসন সিটি মেয়র আন্দ্রে সাইহা।

 মেয়র আন্দ্রেঁ সায়াহ তার বক্তব্যে বাংলাদেশের বিজয় দিবস পালন উপলক্ষে নিউর্জাসীতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদেরকে শুভেচ্ছা জানান । তিনি বলেন বাংলাদেশীরা খুবই পরিশ্রমী এবং তারা স্বীয় মেধা, দক্ষতা ও পরিশ্রম দিয়ে এ প্রবাসে নিজেদের সাথে সাথে বাংলাদেশের নাম ও উজ্জ্বল করছেন। র্অথনীতি, শিক্ষা, ব্যবসা প্রতিটি ক্ষেত্রে তাদের অবদানের ফলাফল বাংলাদেশ বুলের্ভাড নামে সড়ক নামকরণ, শহীদ মিনার সহ আরো অনেক কিছু।

নাছিরুদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজ” এর প্রাক্তন ছাত্র ও অনুষ্ঠানের সভাপতি আনসার আহমেদ বলেন এ বিদ্যালয়ের ছাত্ররা শুধু দেশেই নয় , প্রবাসেও বিদ্যালয়ের নাম সমুজ্জ্বল করেছেন।  সরকারের বিভিন্ন র্পযায়ে থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন নামকরা প্রতিষ্ঠানেও তারা কাজ করে যাচ্ছেন।

বিশিষ্ট ব্যবসায়ী মনসুর আহমেদ বলেন ভাদেশ্বর এসোসিয়েশন অব নিউজার্সি ইন্ক একজন সদস্য হিসেবে তিনি গর্বিত এবং যেকোন সময়ে যেকোন প্রয়োজনে তিনি এসোসিয়েশনের পাশে থাকবেন।

 বিপুল সংখক  ভাদেশ্বরবাসির উপস্থিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে অন্যান্যদের মধ্যে উপস্থিত  ছিলেন সিটির বর্তমান কাউন্সিলম্যান শাহীন খালিক , সাবেক কাউন্সিলম্যান মোহাম্মদ আক্তারুজ্জামান ফয়সল। সিটি কমিশনার কবির আহমেদ, সুনামগঞ্জ জেলা জন কল্যাণ সমিতির হোসেন পাঠান বাচ্ছু , নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সভাপতি আজমল আলী, সাধারণ সম্পাদক সাংবাদিক বিশ্বজিৎ দে বাবলু, চ্যানেল ৫২ এর সি ই ও এনামুল হক চৌধুরী, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম চৌধুরী, মোহাম্মদ আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক আসকার আহমেদ, সাঈদ উড় রহমান, বয়োজ্যোষ্ঠ শামসুল আলম, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের উপদেষ্ঠা ডাঃ  আব্দুল মতিন, মুবিন আহমেদ, ১নং ওয়ার্ড কাউন্সিলম্যান পদপ্রার্থী মোসলেহউদ্দিন ও  নিউজার্সি স্টেট আওয়ামী যুবলীগের  সাংস্কৃতিক সম্পাদক দিপংকর দাস।

  অনুষ্ঠানের  আনন্দ উৎসবের অংশ হিসাবে সেখানে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও । এতে সঙ্গীত ও নাচ পরিবেশন করেন অতিথি শিল্পী সম্পা জামানসহ স্থানীয়  শিল্পীরা  ।

শেয়ার করুন

পাঠকের মতামত