আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বানে নিউজার্সিতে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বানে নিউজার্সিতে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

প্রজন্ম থেকে প্রজন্মে বঙ্গবন্ধুর আদর্শ, দেশপ্রেম ও সাহসিকতার নজির পৌঁছে দেয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।  তিনি বলেছেন, বাংলার অবিসংবাদিত নেতা, বাঙালির মহাজাগরণের পথিকৃত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বাঙালির বৈষম্য ও বঞ্চনার ইতিহাস গভীরভাবে অনুভব করতে পেরে আজীবন তাদের মুক্তির জন্য লড়াই-সংগ্রাম করেছেন।

বঙ্গবন্ধুর আদর্শ কে বাঙালির সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানোর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে নিউজার্সি স্টেট আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্যাটারসন সিটির বেঙ্গল ইন্সুরেন্সের হল রুমে আয়োজিত ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সভাপতি আজমল আলী । অনুষ্ঠানে বিশেষ সম্মানিত অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য শাহানার রহমান, সুজন আহমেদ সাজু, সাবেক চেয়ারম্যান আবুল কাসেম মোহাম্মদ আনোয়ার সাদাত , নিউজার্সি স্টেট আওয়ামী লীগ-এর কার্যকরী কমিটির অন্যতম সদস্য সিলেটের আলীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ আব্দুল হক , নিউজার্সি স্টেট আওয়ামী লীগ-এর উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্বা হাসিদ আলী, প্রাক্তন শিক্ষক ফয়জুর রহমান ফটিক, নাজিম উদ্দীন আজাদ, ডাঃ আব্দুল মতিন, মোঃ আব্দুল গনি, কামাদার তরফদার, নাজিম উদ্দীন লাহিন।

নিউজার্সি স্টেট আওয়ামী লীগ-এর  সাধারণ সম্পাদক  সাংবাদিক বিশ্বজিৎ দে বাবলুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নিউজার্সি স্টেট আওয়ামী লীগ-এর সহসভাপতি ইছহাক মিয়া, রেজাউল করিম চৌধুরী, মোহাম্মদ আব্দুল হামিদ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক তাজ উদ্দীন আহমেদ, আব্দুল মুকিত, সাংগঠনিক সম্পাদক সাঈদ উর রহমান , সাবেক সেনা সদস্য আসকার আহমেদ , সাদিকুর রহমান, দপ্তর সম্পাদক রাসেল মিয়া, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জোবায়ের সিকদার, উপ দপ্তর সম্পাদক মিল্টন দাশ, নিউজার্সি স্টেট যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহেক হোসেন, সাবেক ছাত্রনেতা জাহিদ হোসেন প্রমূখ।

সভার শুরুতে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন যুক্তরাষ্ট্রের নিউজার্সি স্টেট আওয়ামী লীগ-এর কার্যকরী কমিটি ও উপদেষ্টা মন্ডলী ও যুবলীগ ও ছাত্রলীগের সদস্যগন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র  কুরআন থেকে তেলাওয়াত করেন নিউজার্সি স্টেট আওয়ামী লীগ-এর উপদেষ্টা মন্ডলীর সদস্য ডাঃ আব্দুল মতিন ও পবিত্র গীতা থেকে পাঠ করেন উপ দপ্তর সম্পাদক মিল্টন দাশ।
এসময় অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন নিউজার্সি স্টেট আওয়ামী লীগ-এর সহসভাপতি দেলওয়ার হোসেন হেলাল, মোহাম্মদ মন্নান, সাহেক আহমেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো: রকিবুল হাছান রিপন, সাংগঠনিক সম্পাদক নৃপেন্দ্র কুপার পাল,  হেলাল আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক শাহাব উদ্দীন, শ্রম বিষয়ক সম্পাদক মো: মোশাহীদ আলী খান, মানবাধীকার সম্পাদক হাজী মোশাহীদ আলী, মুক্তিযাদ্ধা বিষয়ক সম্পাদক ইকবাল বাহার চৌধুরী, ইমিগ্রেশন সম্পাদক শাহীন আহমেদ, জনসংযোগ সম্পাদক অরুন চক্রবর্তী, নিউজার্সি স্টেট আওয়ামী লীগ-এর কার্যকরী কমিটির অন্যতম সদস্য সাবেক ছাত্রলীগ নেতা ফয়ছল হোসেন, শামীম আহমেদ, এনায়েত করিম খোকা, ফয়ছল আহমেদ, আলী খান, ইহিয়া খান, মশিউর রহমান চৌধুরী তানিম, মুজিব উড় রহমান, কনাই শাহ, মোঃ মনির , শাহজান সিরাজ, শাহীন আহমেদসহ নিউজার্সি স্টেট আওয়ামী লীগ-এর কার্যকরী কমিটি ও উপদেষ্টা মন্ডলীর সদস্যদের পাশাপাশি নিউজার্সী স্টেট আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ ।   

শেয়ার করুন

পাঠকের মতামত