আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

লস এঞ্জেলেস কনস্যুলেটে জাতীয় শোক দিবস পালন

লস এঞ্জেলেস কনস্যুলেটে জাতীয় শোক দিবস পালন

লস এঞ্জেলেসস্থ বাংলাদেশ কনস্যুলেটে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ১৫ আগস্ট কনস্যুলেটের বঙ্গবন্ধু সাংস্কৃতিক কেন্দ্রে সে সব অনুষ্ঠান আয়োজিত হয়।

কনস্যুলেটে কনসাল জেনারেল কর্তৃক জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়। অতঃপর বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এবং ধর্মগ্রন্থ থেকে পাঠ করার পর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পাশাপাশি জাতীয় শোক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবন কাহিনির উপর নির্মিত প্রামাণ্যচিত্র 'বঙ্গবন্ধু- বজ্রে তোমার বাজে বাঁশি' প্রদর্শিত হয়। আয়োজিত অনুষ্ঠানে লস এঞ্জেলেসে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বলেন, বঙ্গবন্ধু তাঁর নিজস্ব স্বকীয়তায় আজ বিশ্বের দরবারে বাঙালী জাতির অবিসংবাদিত নেতা হিসেবে সম্মানিত। তিনি বলেন, স্বাধীনতাবিরোধী ঘাতকচক্র ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যা করলেও তাঁর আদর্শ ও নীতিকে মুছে ফেলতে পারেনি। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার এ জঘন্যতম হত্যার সাথে জড়িত ঘাতকদের শাস্তি দিয়ে জাতিকে গ্লানি থেকে মুক্ত করেছেন।

কনসাল জেনারেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহীত উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে সকলকে যার যার অবস্থান থেকে সহযোগিতা করার আহ্বান জানান।

উল্লেখ্য, জাতীয় শোক দিবস উপলক্ষে কনস্যুলেটের উদ্যোগে যুক্তরাষ্ট্রের বহুল প্রচারিত দৈনিক 'খড়ং অহমবষবং ঞরসবং' এ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী প্রকাশিত হয়।

এলএবাংলাটাইমস/এলআরটি/এল

শেয়ার করুন

পাঠকের মতামত