আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

ওয়াশিংটনে বাগডিসি'র বিজয় দিবস উদযাপন

ওয়াশিংটনে বাগডিসি'র বিজয় দিবস উদযাপন

পৃথিবীর সব স্বাধীন দেশের স্বাধীনতা দিবস থাকলেও বিজয় দিবস থাকে না। বাংলাদেশ সেই বিরল সৌভাগ্যের অধিকারী দেশ, যেটি ২৪ বছরের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের পর রণাঙ্গনে শত্রুকে পরাজিত করে বিজয় অর্জন করে।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দখলদার পাকিস্তানি বাহিনীকে পরাস্ত করে বিজয় অর্জন করে বাংলাদেশ। যেসব কীর্তিমান মানুষের আত্মত্যাগে এই বিজয় সম্ভব হয়েছিল, সেসব বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে ও বিজয় উদযাপনে মাসব্যাপী নানা কর্মসূচি পালন করে বাংলাদেশীরা।

এই বিজয় উৎসব শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। দেশের গন্ডি পেরিয়ে প্রবাসী বাঙালীরাও নানা কর্মসূচির মধ্যে দিয়ে এই উৎসবে শামিল হয়।

ঠিক তেমনি বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশী আমেরিকান কমিউনিটি অব গ্রেটার ওয়াশিংটন ডিসি-বাগডিসি এক ভার্চুয়াল সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে।
গত ২৬শে ডিসেম্বর রাতে বাগডিসির ফেসবুক এবং ইউটিউবে এই অনুষ্ঠান পরিবেশিত হয়।

অনুষ্ঠানটিতে কোভিড-১৯ স্বাস্থবিধি মেনে অতি সাবধানতার সাথে কলাকুশলীরা ভার্চুয়ালি অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাস থেকে এক শুভেচ্ছা বাণী পাঠানো হয়। যার ফলে অনুষ্ঠানের পূর্ণতা এনে দেয়। জন্য আমেরিকান বাংলাদেশ দূতাবাসকে আমরা জানাই আন্তরিক ধন্যবাদ ।  

বিজয় দিবসের অনুষ্ঠানে যেসব শিল্পীরা অংশগ্রহণ করে, তাদের মধ্যে ছিল- কালাচাদ সরকার, আবু রুমি, শৈলী ইসলাম, আশিস বড়ুয়া, আনিস আহমেদ, অলিভ ইসলাম, মায়া, ডঃ সীমা খান, ফাহমিদা আফসানা (দিনা), মোমিনুল ইসলাম সৈকত, রাজন আহমেদ রাজু, শিমুল ঘোষ, উৎপল বড়ুয়া,রুপন্তি ,কাইনাথ, মোহসিনা রিমি, তুষার, নাফি, পারভেজ, তারিক, জুয়েল, রিচার্ড, সায়ন্তি, দিশা, সামিরা, ইনারা ও শ্রাবন্তী।

বিজয়ের এই আয়োজনে শুভেচ্ছা বার্তা নিয়ে বিশেষ ব্যক্তিদের মধ্যে যারা ভার্চুয়ালি উপস্থিত হয়েছিলেন, তারা হলেন-- হারুন চৌধুরী, মোশারফ হোসেন, রোকেয়া হায়দার, আনিস আহমেদ, অলিভ ইসলাম, ডঃ ফরিদ আক্তার, ডঃ হালিদা হানুম আক্তার, ডঃ বদরুল খান, শেখ মওলা মিলন, প্রিয়লাল কর্মকার, সঞ্জয় বড়ুয়া, জনি জন গোমেজ।

অনুষ্ঠানে সাড়া দেওয়ায় বিশিষ্টব্যক্তিবর্গ, আমেরিকান বাংলাদেশ দূতাবাস, শিল্পী, কলাকুশলীসহ  সকলকে বাগডিসির পক্ষ থেকে  শুভেচ্ছা ও আন্তরিক কৃৃতজ্ঞতা জানান।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এএল

শেয়ার করুন

পাঠকের মতামত