আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

সৌদিআরবে অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

সৌদিআরবে অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের মদিনার আল খলিল এলাকার একটি সোফা কারখানায় ভয়াবহ আগুনে ছয় বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহতদের সবার বাড়ি চট্টগ্রাম ও কক্সবাজারে বলে নিশ্চিত করেছে দূতাবাস।

সৌদিতে বাংলাদেশ দূতাবাসের লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট মো. মহসীন হোসেন বলেন, ভোরে সোফা কারখানাটিতে আগুন লাগে। কীভাবে আগুনের সূত্রপাত হয় তা এখনও জানতে পারেনি সেখানকার পুলিশ। মরদেহ শনাক্তে দূতাবাসের পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

জানা গেছে, দেশটির পবিত্র নগরী মদিনার আল মনোয়ারায় উহুদ পাহাড়ের কাছে আল-খলিল এলাকায় বাংলাদেশ সময় বুধবার সকালে এ অগ্নিকাণ্ড হয়। সৌদি সময় তখন রাত ২টা। প্রাথমিকভাবে কয়েকজনের পরিচয় জানা গেছে। বাকীদের পরিচয় নিশ্চিত করতে কাজ করছে দূতাবাস।

নিহতদের মধ্যে কক্সবাজার জেলার টেকনাফের ৩ জন, চট্টগ্রাম দক্ষিণ জেলা লোহাগাড়া থানার ৩ জন ও রামুর একজন আছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এরমধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া সদর ইউনিয়ন ৯নং ওয়ার্ড দক্ষিণ সুখছড়ি শাম্বির পাড়ার দুই ভাই। বড় ভাই নিজাম ও ছোট ভাই আরাফাত। বাকিদের নাম পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। মদিনায় নিযুক্ত জেদ্দা কনস্যুলেটের আইন সহকারী জানান, এ ঘটনা আরও কয়েকজন আহত হয়েছেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

শেয়ার করুন

পাঠকের মতামত