আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

অবাক আমিরাত দুই বাংলাদেশির বীরত্বে

অবাক আমিরাত দুই বাংলাদেশির বীরত্বে

আমরা যা করেছি তা বাহাদুরি না, স্রেফ মানবিক দায়িত্ব পালন করেছি। কথাগুলো আরব আমিরাত প্রবাসী আবু জহির (৩০) আর মোহাম্মদ শাহের (৪৪)। বাহাদুরির চেয়েও বড় কিছু করে দুই বাংলাদেশি এভাবেই বিনয়ী বক্তব্য রাখেন দেশটির মিডিয়ার কাছে।

আমিরাতের উত্তরাঞ্চলের রাস আল খাইমার খোর এলাকায় রাতের অন্ধকারে জলাশয়ে ডুবে মরতে থাকা এক আমিরাতিকে উদ্ধার করেন তারা। ওই ব্যক্তি তার ল্যান্ডক্রুজার গাড়িসহ পানিতে পড়ে যান। এসময় কাছেই এক দোকানে বসে চা পান করছিলেন বাংলাদেশি আবু জহির ও মোহাম্মদ শাহ। এই কাজ করতে গিয়ে তাদের নিজের জীবন সংশয়ও দেখা দিতে পারতো।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে স্থানীয় এমারাত আল ইউম পত্রিকাকে মোহাম্মদ শাহ বলেন, “যখন আমরা দেখি গাড়িটি পানিতে তলিয়ে যাচ্ছে কালবিলম্ব না করে সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ি পানিতে। তারপর সাঁতরে এগিয়ে যাই ডুবন্ত গাড়িটির দিকে। এসময় গাড়ির ভেতর থেকে সাহায্যের অনুরোধ জানিয়ে এর চালক চিৎকার করছিলেন। তিনি ভেতর থেকে দরোজা খুলতে পারছিলেন না অপরদিকে পানিতে গাড়ি ভরে যাচ্ছিল।”

তিনি আরও বলেন, “চালক গাড়ির জানালার কাঁচও ভাঙতে চেয়েছিলেন, কিন্তু পারেননি…আমিও জানালার কাঁচ ভাঙার চেষ্টা করি কিন্তু পারিনি। এরপর আমি ও আমার সঙ্গে থাকা বন্ধু দুজনে টেনে দরোজাটা খুলে ফেলি। আমরা ড্রাইভারকে টেনে বের করে আনি এবং সাঁতরে পানির ওপরের দিকে আসতে থাকি। উদ্ধার পাওয়া ব্যক্তি চেহারায় আঘাত পেয়েছিল। একপর্যায়ে আতঙ্কে সে চিৎকার চেঁচামেচি শুরু করে। আমরা তাকে বলি, শান্ত থাকতে- যাতে তাকে সহজে উদ্ধার করা যায়।”

কিছুক্ষণের মধ্যেই দুই বাংলাদেশি তাকে তীরে নিয়ে আসেন এবং পুলিশ ও অ্যাম্বুলেন্সের জন্য ফোন করেন। অ্যাম্বুলেন্স এসে লোকটিকে হাসপাতালে নিয়ে যায়।

রাতের অন্ধকারে কীভাবে তারা ওই সাহসী কাজ করলেন- সাংবাদিকদের এ ধরনের প্রশ্নের জবাবে শাহ বলেন, “আপনারা যেমন বলছেন, তা আসলে তেমন বীরত্বসূচক কোনও কাজ নয়, এটা স্রেফ একটি মানবিক দায়িত্ব, যা আমরা পালন করেছি… আমরা সত্যি আনন্দিত যে একজন মানুষের জীবন বাঁচাতে পেরেছি।”

তবে আমিরাতি মিডিয়া উদ্ধার পাওয়া ব্যক্তির নাম-পরিচয় কিছুই জানায়নি।

এ ঘটনা স্থানীয় বাংলাদেশিদের বেশ গৌরবের অনুভূতি এনে দিয়েছে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, শুক্রবার সংবাদটির শিরোনামে আমিরাতি পত্রিকা এমিরেটস২৪/৭ উল্লেখ করেছে, ‘টু এশিয়ানস সেভ লাইফ অব আমিরাতি আফটার কার প্লাঞ্জড ইন আরএকে ওয়াটার’ এখানে তারা বাংলাদেশি পরিচয়টি ব্যবহার না করে পুরো একটা মহাদেশকে তুলে ধরেছে। অথচ কোনো ছোটখাটো অপরাধের ঘটনায় যখন কোনো বাংলাদেশির নাম পাওয়া যায়- তখন তারা সেটাকে ফলাও করে বাংলাদেশের নামসহ শিরোনামে তুলে ধরে।

এ বিষয়ে মধ্যপ্রাচ্যের চ্যাম্পিয়ন হেলথ ক্লাব অ্যান্ড স্পোর্টস গ্রুপে কর্মরত অপারেশন টিম লিডার মিজান রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, “মিডল ইস্টের মিডিয়াগুলো সাধারণত ভারতীয় ও পাকিস্তানি প্রভাবিত। এদের ওপরের স্তরের অনেক কর্মী ওই দুটি দেশের। এরা সাধরণত বাংলাদেশিদের ভালো কিছু প্রচার করতে চায় না। যতটা নেতিবাচকভাবে বাংলাদেশকে তুলে ধরা যায়- সেই চিন্তায় থাকে তারা। এজন্য অবশ্য আমাদের অ্যাম্বেসি তথা সরকারের উদ্যোগ নেওয়া উচিৎ। বাংলাদেশি সাংবাদিকদের সেসব দেশের মিডিয়ায় নিয়োগের ব্যবস্থা করলে ধীরে ধীরে এ অবস্থার উন্নতি হবে বলে মনে করি।”

শেয়ার করুন

পাঠকের মতামত