আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

সেন্ট্রাল ফ্লোরিডায় দু’দিনব্যাপী বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী পালন

সেন্ট্রাল ফ্লোরিডায় দু’দিনব্যাপী বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী পালন

আজ সময়ের আলোকে বিশ্ববাসীর কাছে আজ শেখ মুজিব সম্মানিত: আমির হোসেন আমু

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের দুদিন ব্যাপী জাতির জনকের জন্মশত বার্ষিকী উদযাপন ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উদযাপনের প্রথম দিনের ভার্চুয়াল আলোচনা সভা ২৬ মার্চ শনিবার রাত ৮ টায় মহানগর আওয়ামী লীগের সভাপতি আসিফ কাজীর সভাপতিত্বে ও সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওযামী লীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন সেন্টু ও যুগ্ম সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা নাজিম উল্লাহ লিটনের যৌথ পরিচালনায় আওয়ামী লীগের উপদেষ্টা বর্ষিয়ান জননেতা আমুর হোসেন আমু বলেন,বাংলাদেশ আজ বিশ্বের কাছে অনন্য্ দৃষ্টান্ত। জাতির জনক বিশ্ব ইতিহাসে স্থান করে নিয়েছেন।

বিশেষ অতিথির বক্তব্যে,পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান  বলেন, আমরা জাতি হিসাবে গর্বিত। আমাদের দেশটা অনেক এগিয়েছে সকলের প্রচেষ্টায়। এই উন্নয়ন ধরে রাখতে হবে।

বাংলাদেশের বর্তমান সরকার উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ কে পৃথিবীর কাছ দৃষ্টান্ত স্বপন করেছে।

পদ পদবি সাময়িক সবাইকে জনগনের জন্য্ কাজ করতে হবে।


ভার্চয়াল আলোচনা সভায় স্বাধীনতার ৫০ বছর পুর্তির আলোচনায় অন্যান্যদের মাঝে বক্তব্য্ রাখেন ডাঃ মুরাদ খান ঠাকুর, মুক্তিযোদ্ধা ডাক্তার সিরাজুল ইসলাম, প্রকৌশলি ইকবাল হায়দার, ডাক্তার নুরুল আমিন, মামুনুল আজম,শামিম মৃধা, জালাল চৌধুরী নেপচুন,আব্দুল জলিল,মাসুম সৈয়দ, জাহাঙ্গীর সরদার,মোহাম্মদ বাহার, নাজিম উল্লাহ লিটন, মুরাদ হোসেন, মোহাম্মদ শফি,জুয়েল সাদাত, মিজান সবুজ জালাল মৃধা  প্রমুখ। সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের স্বাধীনতার ৫০ বছর পুর্তি ও জাতির জনকের জন্ম শতবর্ষ উদযাপনের দ্বিতীয় দনের অনুষ্টান ২৭ মার্চ  শনিবার তিন পর্বে অনুষ্ঠিত হয স্থানীয় সেনফর্ড সিভিক সেন্টারে হল রুমে ।  করোনা কালিন সময়ে খারাপ দিন পার হয়ে এক বছর পর হল রুমে প্রথম বারের অনুষ্টানে অনেক প্রবাসী উপস্থিত হন। সোস্যাল ডিসটেন্স ও মাস্ক পরে তিন ঘন্টার অনুষ্টান প্রবাসীরা উপভোগ করেন। রাত ৮ টায় জাতীয় সংগীতের মাধ্যমে মুল অনুষ্টান শুরু হয়। শহিদদের প্রতি এক মিনিট নিরবতা পালন করা হয়,  ঠিক তেমনি জীবিত মুক্তিযোদ্ধাদের জন্য্ এক মিনিট দাড়িয়ে শ্রদ্বা প্রদর্শন করা হয়।  সংক্ষিপ্ত আলোচনা সভাটি সভাপতিত্ব করেন মহানগরের সভাপতি  আসিফ কাজী সুকন।  সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন সেন্টুর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে  বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওযামী লীগের সহ সভাপতি এম ফজলুর রহমান।

এম ফজলুর রহমান বলেন, আমাদের সৌভাগ্য আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করতে পারলাম। শেখ মুজিবুর রহমান আমাদের সোনার বাংলা দিয়ে গেছেন, দেরীতে হলেও আজ সোনার বাংলাকে নিয়ে পৃথিবী গর্ব করে। আমাদের প্রধানমন্ত্রী বাংলা দেশটাকে কোথায় নিয়ে গেছেন, ইতিহাস উনাকে মুল্যায়ন করবে।

 অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা ডাক্তার সিরাজুল ইসলাম, উপদেষ্টা প্রকৌশলী ইকবাল হায়দার, উপদেষ্টা ডাক্তার মুরাদ খান ঠাকুর,উপদেষ্টা শামিম মৃধা, উপদেষ্টা জয়নাল চৌধুরী,উপদেষ্টা জালাল চৌধিরী নেপচুন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের  কেন্দ্রীয় সহ সভাপতি সাংবাদিক জুয়েল সাদাত প্রমুখ।

অনুষ্টানের দ্বিতীয় পর্বে বাংলাদেশ শীর্ষক চিত্রাংকন প্রতিযোগীতায় নতুন প্রজন্মের ৪ থেকে ১৩ বছরের শিশুরা অংশগ্রহন করে।

যেমন খুশি তেমন সাজে নতুন প্রজন্মরা বঙ্গবন্ধু,শেখ হাসিনা  শেখ রেহানা, বাংলাদেশ ক্রিকেট দলের সাকিব, মুশফিক, বাঙ্গালি বধু নানা সাজে সেজে অংশগ্রহন করে।

অনুষ্টানের মধ্যখানে বঙ্গবন্ধুর ১০১ তম জন্মদিন ও বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পালন এর বিশেষ কেক কাটা হয়। উপদেষ্টারা জাতির জনকের জন্মবার্ষিকীর কেক কাটেন, নতুন প্রজন্মরা বাংলাদেশের ৫০ তম জন্মদিনের কেক কাটে।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ন জয়ন্তীকে স্বরন করে রাখার জন্য সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ  লাল সবুজ কাপড়ে, টেবিল, মঞ্চ,ষ্টেইজ, বেলুন, ৩০ ফুটের বৃহদ ব্যানার সহ নানা ভাবে বাংলা দেশটাকে ফুটিয়ে তুলে। অনুস্টানে আগত সব প্রবাসী লাল সবুজের পাঞ্জাবী, শাড়ি পরে আসেন। বাচ্চারাও লাল সবুজের দেশীয় কাপড় পরে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে।

অনুষ্টানের শেষ পর্যায়ে সংগীত পরিবেশন করেন জাতীয় গনমাধ্যমের শিল্পী রোকসানা মির্জা। চ্যানেল আই তারকা রোকসানা মির্জা  দেশের জনপ্রিয় দেশের গান ও জনপ্রিয়্ গান পরিবেশন করেন। তাকে সহযোগীতা করেন সংগীত শিল্পী  স্বপন অধিকারী। রাত সাড়ে ৮ থেকে রাত সাড়ে বারটা পর্যন্ত অনুষ্টানে শত শত প্রাবসীরা উপভোগ করেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

শেয়ার করুন

পাঠকের মতামত