আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

বাংলাদেশি অভিবাসীদের সন্তানরা কেমন থাকেন ?

বাংলাদেশি অভিবাসীদের সন্তানরা কেমন থাকেন ?

আড়াই বছর বয়স
থেকে নানা নানীর কাছে বড় হচ্ছে মুস্তাক।
এ্যালবাম খুলে বাবা মায়ের ছবি দেখাচ্ছিল ৮ বছর
বয়সী মুস্তাক তাসীন। তার বাবা মা দুজনেই
লেবাননে কাজ করেন।
আড়াই বছর বয়স থেকে মুস্তাকের
দেখাশোনা করছেন তার নানা নানী। বাবা মায়ের
চেহারা মনে করতে পারে না মুস্তাক। পুরনো
ফটোগ্রাফ দেখে সে জেনেছে তার
মায়ের লম্বা কালো চুল আছে।
ছবি দেখা, টেলিফোন আলাপ আর মাঝে মাঝে
ভিডিও চ্যাট এটুকুই বাবা মায়ের সাথে তার বন্ধন
টিকিয়ে রাখার একমাত্র উপায়।
নানী হোসনে আরা বেগম বলছিলেন অন্য
ছেলেদের থেকে মুস্তাক একটু যেন
আলাদা।
“বাবা মা দুরে থাকে বলে কিনা জানিনা তবে সে
একদমই বাইরে যায় না। বাইরে যেতে সে ভয়
পায়। কারো সাথে খেলতেও না”, বলছিলেন
তিনি।
বাবা মায়ের অনুপস্থিতিতে শিশুদের জীবন
যেমন বদলে যায় তেমনি তার প্রভাব পড়ে
তাদের দেখাশোনা করা আত্মীয়দের
জীবনেও।
হোসনে আরা বলছেন, মুস্তাককে নিয়ে
মনে তার সবসময় উৎকণ্ঠা থাকে।
তিনি বলছিলেন, “আমার মেয়ের বাচ্চা হলেও
সে অন্যের সন্তান তাই মনের মধ্যে ভয়
সবসময় থাকে। যদি অসুখ করে। যদি স্কুলে
যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে বা কেউ ওকে ধরে
নিয়ে যায়। এসব ভয় সবসময় মনে থাকে”
আশুলিয়ার ছোট্ট ঘরে বিদেশ থেকে
পাঠানো নানান ধরনের খেলনা। মুস্তাককে খুশি
রাখতে তার বাবা মা সেগুলো পাঠিয়েছেন।
ঢাকার জেলার সাথে লাগোয়া নারায়ণগঞ্জের
রূপগঞ্জে মুস্তাকের মতোই আত্মীয়দের
কাছে বড় হচ্ছে ১২ বছর বয়সী সানজিদা
আক্তার।
মা হংকং এ গৃহকর্মীর কাজ করেন তাই তার
অনুপস্থিতিতে একটু আগেই যেন বড় হতে
হয়েছে এই কিশোরীকে। মায়ের
অনুপস্থিতে একটু আগেই পরিবারের কিছু দায়িত্ব
নিতে হয়েছে সানজিদাকে।
সানজিদা বলছিলো মা দুরে থাকেন বলে তাকে
ঘরের কিছু দায়িত্ব আগেভাগেই নিতে
হয়েছে।
সে বলছিল, “আমি ঘরদোর গুছাই। নিজের কাপড়
ধুই। কখনো আব্বুরটাও ধুতে হয়। মাঝে মাঝে
চাচীদের রান্নায়ও সাহায্য করি”
সানজিদা বা মুস্তাকের মতো এরকম কত শিশু বাবা
মায়েদের অভিবাসনের ফলে আত্মীয়দের
কাছে বড় হচ্ছে সেনিয়ে কোনও জরীপ
বাংলাদেশে হয়নি। তবে বাংলাদেশের জনশক্তি
রপ্তানি ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্যমতে প্রায় ৯০
লাখের মতো বাংলাদেশি বিশ্বের বিভিন্ন
দেশে কর্মরত রয়েছেন। রয়েছেন
অবৈধভাবে যাওয়া আরও অনেক অভিবাসী।
হাড়ভাঙা পরিশ্রম করে তারা গত বছর দেশে
পাঠিয়েছেন ১৫শ কোটি ডলার।
বাংলাদেশের জন্য সবচাইতে বেশি পরিমাণে
বৈদেশিক মুদ্রা আনছেন অভিবাসীরা। কিন্তু
তাদের অনুপস্থিতি সন্তানদের উপর কি প্রভাব
ফেলছে সেনিয়ে সরকারি বা বেসরকারি
কোন সহায়তা নেই। ফেলে আসা প্রিয়
সন্তানের জন্য তাই আত্মীয়রাই ভরসা।
সূত্র: বিবিসি

শেয়ার করুন

পাঠকের মতামত