আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

সৌদিতে মসজিদে বোমাহামলা: নিহতদের চারজন বাংলাদেশি

সৌদিতে মসজিদে বোমাহামলা: নিহতদের চারজন বাংলাদেশি

সৌদি আরবে একটি মসজিদে বৃহস্পতিবারের আত্মঘাতী বোমা হামলায় নিহতদের মধ্যে চারজন বাংলাদেশি হিসেবে শনাক্ত করা হয়েছে।
 
হামলায় নিহতদের মধ্যে লক্ষ্মীপুরের আফাজউদ্দিন ও মো. জীবন এবং কুমিল্লার মইনুল মৃধা ও বেলাল হোসেন রয়েছেন বলে জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল এ কে এম শহীদুল হক জানান।
 
তিনি জানান, ওই হামলায় আহত আরও বেশ কয়েকজন একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, যাদের মধ্যে বাংলাদেশিরাও আছেন।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগেই এই হামলার নিন্দা জানিয়েছেন। সৌদি বাদশাকে পাঠানো এক শোক বার্তায় যে কোনো ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সংহতি জানিয়েছেন তিনি।
 
শহীদুল হক বলেন, নিহত বাংলাদেশিদের পরিবারের সঙ্গে এরইমধ্যে তারা যোগাযোগ করেছেন। পরিবারের মতামতের ভিত্তিতে তাদের লাশ দেশে পাঠানো হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
 
উল্লেখ্য, সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের আবহা শহরে স্থানীয় নিরাপত্তা বাহিনীর দফতরে একটি মসজিদে নামাজ পড়ার সময় আত্মঘাতী হামলায় কমপক্ষে ১৭ জন নিহত ও অনেকে আহত হন।
 
ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ এলাকা দখলে নেয়া জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করেছে। এর আগে গত মে মাসে সৌদি আরবের কাতিফ ও দাম্মামের দু’টি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ২৫ জন নিহত হয়েছিল।


শেয়ার করুন

পাঠকের মতামত