আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

গ্রিসের এক দ্বীপে আটকা দুই শতাধিক বাংলাদেশী

গ্রিসের এক দ্বীপে আটকা দুই শতাধিক বাংলাদেশী

গ্রিসের কুস দ্বীপে তিন সপ্তাহ ধরে আটকে আছেন দুই শতাধিক অবৈধ বাংলাদেশি অভিবাসী। তারা দালালের মাধ্যমে তুরস্ক থেকে নৌকায় করে গ্রিসে এসেছিলেন। বাংলানিউজ। জানা গেছে, তুরস্ক থেকে অবৈধ পথে গ্রিসে পাড়ি জমানোর চেষ্টা করেন বাংলাদেশ-পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশের কয়েকশ অভিবাসী। কিন্তু শেষ পর্যন্ত গ্রিসের রাজধানী এথেন্সে ঢুকতে না পারায় কুস দ্বীপে অবস্থান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। ওই দ্বীপে আটকে পড়াদের মধ্যে নরসিংদীর রফিকুল ইসলাম নয়ন ও কুমিল্লার দেবিদ্বারের রাকিব খান নামে দুই যুবকের সঙ্গে কথা হয়। তারা জানিয়েছেন কীভাবে তারা সেখানে গিয়েছেন এবং মানবেতর জীবনযাপন করছেন।
কথা বলে জানা গেছে, তুরস্কের ইস্তাম্বুল থেকে তারা দালালের মাধ্যমে প্রথমে বদরুম শহরে আসেন। সেখান থেকে ওই দালালরা একটি মোটর লাগানো হাওয়ার নৌকায় তুলে সঙ্গে একটি বৈঠা দিয়ে দেন। ওই নৌকায় করে অনেক কষ্টে গ্রিসের কুস দ্বীপে এসে দুই শতাধিক বাংলাদেশি অবৈধ অভিবাসী আটকা পড়েন।ওই দুই যুবক আরও জানান, ‘এখানে স্থানীয় পুলিশের কাছ থেকে এক মাসের জন্য একটা স্টে-পেপার পাওয়া যেত। কিন্তু এখন সেটাও দিচ্ছে না। তাই আমরা দেশে আসতে চাইলেও পারছি না।’এ বিষয়ে নয়নের আত্মীয় ফিরোজ মিয়া সেখানকার বাংলাদেশ দূতাবাসে ফোন করলে এক নারী কর্মকর্তা জানান, ‘অবৈধ অভিবাসীদের ফিরিয়ে আনা আমাদের কাজ নয়। আপনারা গ্রিসের বাঙালি কমিউনিটিতে যোগাযোগ করতে পারেন।’তবে এ বিষয়ে জানতে দূতাবাসের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।কুস দ্বীপে আটকে পড়া বাংলাদেশি অভিবাসীরা তাদের দ্রুত উদ্ধার করে জীবন বাঁচানোর দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত