আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

ইসলামিক ফাউন্ডেশন অব নিউজার্সির নবনির্বাচিত কার্যকরী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

ইসলামিক ফাউন্ডেশন অব নিউজার্সির নবনির্বাচিত কার্যকরী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

গত ৩১ ডিসেম্বর শুক্রবার জুমআর নামাজের পর প্যাটারসনের জালালাবাদ জামে মসজিদে ইসলামিক ফাউন্ডেশন অবনিউজার্সির নব নির্বাচিত “সেলিম খালিক-সালেহ গণী” পরিষদের শপথ গ্রহন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


বিদায়ী সভাপতি হান্নান হোসেনের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুস্টানের প্রথম অধিবেশনে কার্যকরী কমিটিকে শপথ বাক্য পাঠকরান বাংলাদেশের প্রখ্যাত আলেম মাওলানা মুফতি মোহাম্মদ নোমান কাশেমী সাহেব।

নবনির্বাচিত সাধারন সম্পাদক সালেহ গণীর পরিচালনায় ও সভাপতি সেলিম খালিকের সভাপতিত্বে অনুস্টানের দ্বিতীয়অধিবেশনে বক্তব্য রাখেন প্যাসাইক কাউন্টি সুপ্রিম কোর্ট মনোনীত স্পেশাল জাজ স্টুয়ার্ট রেজার, প্যাসাইক কাউন্টি শেরিফঅফিসার নার্ট হাফাসা।

বক্তব্য রাখেন মাওলানা মুফতি ফাতেহুল ইসলাম, মাওলানা মুফতি শিব্বির আহমদ, প্রবীন মুরব্বী রমজান আহমদ, নব নির্বাচিতট্রেজারার মোহাম্মদ আব্দুল মুহিত প্রমুখ.

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যাটারসনের প্রবীন মুরব্বী খলিলুর রাজা চৌধুরী, এনামুল বারী মজনু, শামসুল ইসলাম, গিয়াসউদ্দিন আহমদ, ফয়জুর রহমান ফটিক, আব্দুস সালাম, আক্কাস আলী, বাবুল আহমদ, মনসুর আহমদ, আনহার মিয়া, মোহাম্মদ রশীদ দিদার, আব্দুর রকিব চুন্নু সহ শতাধিক বাংলাদেশী উপস্হিত ছিলেন।


নবনির্বাচিত সভাপতি সেলিম খালিক তার বক্তব্যে তার পরিষদের পক্ষ থেকে ফাউন্ডেশনের সকল সদস্য, ভোটার, সমর্থক সহউপস্হিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং মহান আল্লাহর শোকরিয়া আদায় করেন।

বিশেষ করে তার পরিষদের নির্বাচন কমিটির চেয়ারম্যান মনসুর আহমদ, এনামুল বারী মজনু, আনহার মিয়া, হারুন মিয়া সহযারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন । পাশাপাশি তাদের উপর অর্পিত দায়িত্বফাউন্ডেশনের সংবিধান মোতাবেক পালন করার জন্য সকলের সহযোগীতা ও দোয়া কামনা করেন।


ইসলামিক ফাউন্ডেশন অব নিউজার্সীর ২০২২ সালের নব নির্বাচিত কমিটির সদস্যরা হলেন, সভাপতি সেলিম খালিক, সহসভাপতি আবু সুফিয়ান, সাধারন সম্পাদক সালেহ গণী, সহ সাধারন সম্পাদক ফয়সাল আহমদ, ট্রেজারার মোহাম্মদ আব্দুলমুহিত, সহকারী ট্রেজারার মোহাম্মদ চান মিয়া, সদস্য হামিদ আলী, সিরাজ মিয়া, আলাউদ্দিন আহমদ (সাজা মিয়া) , মুছাব্বিরআলী, খলকু মিয়া।


পরিশেষে দোয়া ও সিরনী বিতরনের মাধ্যমে অনুস্টানের সমাপ্তি করা হয়।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত