আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

বিয়ানীবাজার সমিতির কার্যকরী কমিটির প্রথম সভায় পাঁচ উপদেষ্টা মনোনীত

বিয়ানীবাজার সমিতির কার্যকরী কমিটির প্রথম সভায় পাঁচ উপদেষ্টা মনোনীত

বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউ এস এ ইনক এর কার্যকরী কমিটির প্রথম সভা গত ৯ই জানুয়ারী ২০২২  রবিবার রাত ৭টায় জ্যামাইকার ফাতেমা গ্রোসারী দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি  আব্দুল মান্নান এর সভাপতিত্বে সভা  সঞ্চলনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল নুর হারুন। শুরুতে পবিত্র কুরআনে পাক থেকে তেলাওয়াত করেন জামাল হোসেন ও দু'আ পরিচালনা করেন আব্দুল হান্নান (দুখু)।

প্রথম সভায় বক্তারা বলেন, যুক্তরাষ্ট্রতে বসবাসরত  বিয়ানীবাজার বাসী বিগত বিয়ানীবাজার সমিতির নিবার্চনে বর্তমান কমিটিকে বিপুল ভোটে নিবাচিত করায়  সকলের প্রতি চির কৃতজ্ঞ।আগামীতে সকলের আরো সমর্থন ও সহযোগীতা পেলে আমরা সমিতিকে আমেরিকায় একটি মডেল বাংলাদেশী সংগঠনে রূপান্তরিত করতে চাই। সেক্ষেত্রে সকলের ঐক্যবদ্ধ প্লাটফর্ম ও পরামর্শ চাই।

বক্তারা আরো বলেন,গঠনতন্ত্রের ধারা অনুসারে উপস্থিত কার্যকরী কমিটির সদস্যদের সম্মিলিত মতামতের ভিত্তিতে ২০২২-২০২৩ সালের জন্য বিয়ানীবাজার সমিতির পাঁচ জন উপদেষ্টা মনোনীত করা হয়।
নিউইয়র্কে বসবাসরত অনেক জ্ঞানী গুণী ও অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তিবর্গ থাকা সত্ত্বেও পরিষদের ক্ষুদ্র পরিসর থাকার কারণে সবাইকে উপদেষ্টা পরিষদে নেয়া সম্ভব হয়নি। সকলের প্রতি সম্মান রেখেই আমরা উপদেষ্টা পরিষদ মনোনীত করেছি।সমিতির গঠণতন্ত্রের সীমাবদ্ধতার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।


মনোনীত পাঁচ জন উপদেষ্টা হলেন,
১.হাজী বুরহান উদ্দিন কপিল(সাবেক সভাপতি )
২.আহমেদ এ হাকিম (সাবেক সাধারণ সম্পাদক )
৩.হাজী শফিকুর রহমান(সাবেক কোষাধ্যক্ষ)
৪.হাজী সিরাজুল ইসলাম
৫.হাজী সামসুল ইসলাম (বিশিষ্ট ব্যবসায়ী)।

উক্ত সভায় উপস্থিত ছিলেন সহ সভাপতি  ফয়জুর মিয়া , কোষাধ্যক্ষ  আব্দুল হান্নান (দুখু ), সাংগঠনিক সম্পাদক  আবু তৈয়ব মোঃ তালহা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ, দপ্তর সম্পাদক  আব্দুল হামিদ, প্রচার সম্পাদক আব্দুল হাকিম, সমাজকল্যাণ সম্পাদক  আক্তারুজ্জামান শাহিন মালিক, কার্যকরী সদস্য  মোঃ খলকুর রহমান,জামাল হোসেন, মোহাম্মদ রাজ্জাক (মুন্না) , নুর উদ্দিন, ফখরুল ইসলাম, হোসেন আহমদ ও মোঃ আবু তাহের।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত