আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

ওমানে বুলডোজার চাপায় ৪ বাংলাদেশি নিহত

ওমানে বুলডোজার চাপায় ৪ বাংলাদেশি নিহত

ওমানে বুলডোজার চাপায় চার বাংলাদেশি শ্রমিক নিহত
হয়েছেন। এছাড়া আরো তিনজন আহত হয়েছেন।
স্থানীয় সময় রবিবার বিকালে রাজধানী মাস্কটের
ওয়াইতি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের
পরিচয় এখনো জানা যায়নি।
ওমানের সংবাদমাধ্যম টাইমস অব ওমানের
প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াইতিতে মুরিয়া
ট্যুরিজম ডেভেলপমেন্ট কোম্পানির একটি
প্রকল্পে ঐ বাংলাদেশিরা কাজ করছিলেন। রবিবার তারা
বুলডোজারের সামনে থানা বাকেটে করে
প্রকল্প এলাকায় যাচ্ছিলেন। একপর্যায়ে
বুলডোজারের সামনে থাকা শ্রমিকরা পড়ে গেলে
ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত চারজনকে
মাস্কটের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে চিকিত্সাধীন অবস্থায় সোমবার সকালে
আরকেজন মারা যান।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, নিহত চারজনের মধ্যে
তিনজনই অবৈধ শ্রমিক। তৃতীয় পক্ষের মাধ্যমে তারা
ঐ কোম্পানিতে কাজ করতেন।
মাস্কটে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা
জানিয়েছেন, নিহত শ্রমিকদের পরিচয় ও বাংলাদেশে
তাদের ঠিকানা উদ্ধারের কাজ চলছে। অন্যদের
দেশে ফেরত পাঠানো ও ক্ষতিপূরণ আদায়েরও
চেষ্টা চলছে।

শেয়ার করুন

পাঠকের মতামত