আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

সৌদি আরবে বোমা হামলায় আহত বাংলাদেশীর মৃত্যু

সৌদি আরবে বোমা হামলায় আহত বাংলাদেশীর মৃত্যু

সৌদি আরবের জিজানে ইয়েমেনের বিদ্রোহী
হুতি'র বোমা হামলায় এক বাংলাদেশী নিহত
হয়েছেন। দীর্ঘ আট দিন জিজান বাদশাহ ফাহাদ
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ জানুয়ারি তিনি মারা
যান। বর্তমানে তার মৃতদেহ হাসপাতালের হিমাগারে
রাখা আছে।
নিহত ব্যক্তিরর নাম অহিদ আলী (৪৯)। তিনি চাঁদপুর
জেলার কচুয়ার বরুচর গ্রামের আকমত আলী
ছেলে।
বোমা হামলা থেকে বেঁচে যাওয়া জিজান প্রবাসী
বাংলাদেশী জাকির হোসেন জানান, গত ৩১
ডিসেম্বর অহিদের সৌদি স্পন্সর কপিলের বসত
বাড়িতে বোমা হামলা হয়। এতে কপিলের দুই সন্তান
ও ভারতের কেরালার একজন কর্মচারি নিহত হয়।
একই সময় বোমা আঘাতে অহিদ গুরুতর আহত হন।
সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ জানুয়ারি তিনি মারা
যান।
জাকির আরও জানান, রিয়াদে বাংলাদেশ দূতাবাসে বিষয়টি
অবহিত করা হলে, জেদ্দা কন্সুলেটের এক
কর্মকর্তার মোবাইল নাম্বার দেওয়া হয়। ওই
নম্বারে ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।
তবে তার সাথে যোগাযোগের চেষ্টা অব্যাহত
আছে।

শেয়ার করুন

পাঠকের মতামত