আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

বাংলাদেশি ইব্রাহিম ফ্রান্সের সর্বোচ্চ রাবেলাইস ইয়াং টেলেন্ট

বাংলাদেশি ইব্রাহিম ফ্রান্সের সর্বোচ্চ রাবেলাইস ইয়াং টেলেন্ট

আমেরিকার পর এবার প্যারিসে বসবাসরত বাংলাদেশী তরুণ ইব্রাহিম খলিল জয় করেছেন শিল্প সাহিত্যের দেশ ফ্রান্সকে । ফ্রান্সের আলোচিত একটি নাম এখন ইব্রাহিম। অসামান্য প্রতিভা দেখিয়ে ফরাসী কুজিনের সেরা তরুণ সেফ নির্বাচিত হয়েছেন। ফ্রান্সের সর্বোচ্চ রাবেলাইস ইয়াং টেলেন্ট ২০১৬’ প্রতিযোগিতায় এ বছর জিতেছেন বাংলাদেশি ইব্রাহিম খলিল। সোমবার প্যারিসে আড়ম্বরপূর্ণ অনুষ্টানে তাকে এ পুরস্কার প্রদান করেন ফ্রান্সের শ্রম মন্ত্রী মরিয়ম এল কমরি। ১৬০০ প্রতিযোগিকে পেছনে ফেলে বাংলাদেশের নাম উজ্জল করেছেন ইব্রাহিম।

ফরাসী শ্রম মন্ত্রী মরিয়ম এল কমরি, আয়োজক কর্তৃপক্ষ ও ফরাসী মিডিয়া সহ সকল দর্শকদের প্রসংশা কুড়িয়েছেন তিনি । ১১ টি কেটাগরিতে তরুণ প্রতিভাবানদের নিয়ে এ প্রতিযোগিতায় প্রতিবছর ৩৩ জনকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। ফ্রান্সের সর্বোচ্চ রাবেলাইস ইয়াং টেলেন্ট প্রতিযোগিতার ইতিহাসে এই প্রথম কোন বাংলাদেশী তরুণ রান্না বিষয়ক ক্যাটাগরিতে প্রথম হলো । পুরস্কার বিতরণ অনুষ্টান দেখতে প্যারিসের অতাধুনিক বন্নেবেলে তিন হাজার ফরাসীর সমাগম হয়।

অসাধারণ ফ্রেঞ্চ খাবার প্রস্তুতকারী হিসেবে সুনাম অর্জনকারী ইব্রাহিমের বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলায়।

ইব্রাহিম বলেন, এটি আমার জীবনের সবচেয়ে বড় অর্জন , আমি অত্যন্ত আনন্দিত বাংলাদেশের হয়ে এ প্রতিযোগিতায় আমি সফলতা পেয়েছি। এ প্রতিযোগিতায় জয়ী হবো এ আত্মবিশ্বাসে দীর্ঘদিন থেকে পরিশ্রম করে আসছি। ভবিষ্যতে বাংলাদেশের জন্য আরো ভাল কিছু করতে চাই।ফ্রান্সে বাংলাদেশের রেস্তোরাঁয় প্রতিযোগিতা আসলে আগামী প্রজন্মের জন্য উজ্জল সম্ভাবনা থাকবে বলে মনে করেন ইব্রাহিম।

শেয়ার করুন

পাঠকের মতামত