আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

ছেলের অবাধ যৌন সম্পর্কে বাধা দেয়াই সান হোসের বাংলাদেশী দম্পতি হত্যার কারণ

ছেলের অবাধ যৌন সম্পর্কে বাধা দেয়াই সান হোসের বাংলাদেশী দম্পতি হত্যার কারণ

ক্যালিফোর্নিয়ার সান হোসে বাংলাদেশি দম্পতিকে হত্যার কারণ এখনো অস্পষ্ট। তবে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ব্রডকাস্টিং কোম্পানি (এনবিসি) একটি অজ্ঞাতনামা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, বড় ছেলে হাসিব বিন গোলাম রাব্বির অবাধ যৌন সম্পর্কের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন তার বাবা-মা। এ কারণে তাদের গুলি করে হত্যা করেন বড় ছেলে ২২ বছরের রাব্বি । তবে তার অবাধ যৌনতার বিষয়টি খোলসা করেনি এনবিসি।

গত মাসের শেষ নাগাদ নিহত স্যান হোসে শহরের নিজের বাড়িতে খুন হয়েছিলেন ওই দম্পতি। এ হত্যার ঘটনায় গত শুক্রবার মার্কিন প্রসিকিউটররা রাব্বি ও তার ছোট ভাই ওমর গোলাম রাব্বির (১৭) বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। গত ২৪ এপ্রিল বাংলাদেশি বংশোদ্ভূত গোলাম রাব্বি (৫৯) ও তার স্ত্রী শামিমা রাব্বির (৫৭) মৃতদেহ স্যান হোসে শহরে তাদের নিজ বাড়ি থেকে উদ্ধার করেন স্বজনরা। সারা ঘরের দেয়ালে কালো কালিতে লেখা ছিল নানা কথা বার্তা। একটিতে লেখা ছিল: ‘দুঃখিত, প্রথম খুনটা ঠিকঠাক করতে পারিনি (সরি, মাই ফার্ষ্ট কিল ওয়াজ ক্লামজি)।’ আর একটিতে লেখা ছিল,‘তোমার ভাইয়ের খেয়াল রেখো (টেক কেয়ার অফ ইউর ব্রাদার)।’

এ সম্পর্কে শুক্রবার এক সংবাদ সম্মেলনে ডেপুটি ডিস্ট্রিক অ্যাটর্নি ম্যাট ব্রেকার বলেছেন,‘শনিবার ২৩ এপ্রিল গোলাম রাব্বি ও শামিমা রাব্বি তাদের দুই ছেলের হাতে খুন হয়েছেন। গোলাম রাব্বিকে লক্ষ্য করে এক ডজনের বেশি বার গুলি করা হয়েছিল। তবে মাথায় একটি মাত্র গুলিতেই মারা যান শামিমা।’ জোড়া খুনের সঙ্গে জড়িত থাকার সন্দেহে গত বুধবার রাতেই তাদের দুই ছেলেকে আটক করেছে পুলিশ। হাসিবকে ক্যালিফোর্নিয়ার ট্রাসি এবং ওমরকে স্যান হোসে এলাকা থেকে আটক করা হয়েছিল। পরে হাসিব তার বাবা-মাকে হত্যার কথা স্বীকার করেন।

তবে এ ঘটনায় তারা অনুতপ্ত নয় বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট পত্রিকা। শুক্রবার দুই ভাইকে আদলতে হাজির করা হলে তারা ছিল স্বাভাবিক। এ সম্পর্কে ওমর বলেছে, বাবা-মাকে খুন করার পর হাসিব তাকে ঘরের জানালা বন্ধ করে দিতে বলে। এছাড়া গ্যারেজের নিচ দিয়ে রক্ত দেখা যাচ্ছে কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়ার পরই তারা বাড়ি ছেড়ে পালিয়ে যায়।

তাদের বাড়ির দেয়ালে যেসব লেখা পাওয়া গেছে তা দুই ব্যক্তির বলে তদন্তকারী কর্মকর্তারা দাবি করেছে। একটি হাতের লেখার সঙ্গে ওমরের হাতের লেখার মিল রয়েছে। ফলে দেয়ালের কিছু লেখা ওমরের বলে তারা দাবি করেছে। খুনের পর হাসিব দিন কয়েক ম্যাথিউ কুচ নামের এক বন্ধুর সঙ্গে ছিল। ওই বন্ধুটি এ খুনের বিষয়ে আগে থেকেই জানত।

এখন পর্যন্ত এই খুনের কোনো মোটিভ মেলেনি। তবে অজ্ঞাতনামা সূত্রের বরাত দিয়ে এনবিসি জানিয়েছে, এই খুনের পিছনে হাসিবের যথেচ্ছা যৌন জীবনযাপনের একটি ভূমিকা রয়েছে। কেননা তার এই উদ্দাম জীবন তার বাবা-মায়ের পছন্দ ছিল না।’ এ কারণে দেয়ালে একটিতে লেখা ছিল,‘আমি তোমাদের মিথ্যা বলতে পছন্দ করি না। আমি তাদের অগোচরে কারো সঙ্গে সম্পর্ক করতে পারি না।’

এদিকে জেলখানা থেকে হাসিব রাব্বি বলেছেন, ‘আমি সবাইকে আসল ঘটনা খুলে বলতে চাই। কিন্তু আইনজীবী ছাড়া আমি কোনো কথা বলব না।’ এ সময় তিনি আরো জানান, এই খুনের সঙ্গে তার ছোট ভাই ওমরের কোনো সম্পর্ক নেই। সে সম্পূর্ণ নির্দোষ।

শেয়ার করুন

পাঠকের মতামত