আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

রোমে বিজয় দিবস উদযাপন

রোমে বিজয় দিবস উদযাপন

ব্যপক উৎসাহ, উদ্দীপনা ও বৈচিত্রপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ দূতাবাস, রোম-এ ১৬ ডিসেম্বর ২০১৭ তারিখে বাংলাদেশের ৪৭তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

সকালে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচীর সূচনা করেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান শিকদার। অনুষ্ঠানের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন মান্যবর রাষ্ট্রদূত। স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এক মিনিটের নীরবতা পালন করা হয়। মহান বিজয় দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ও মাননীয় পররাষ্ট্র প্রতীমন্ত্রী প্রদত্ত বানীসমূহ পাঠ করে শোনান দূতাবাসের কর্মকর্তাবৃন্দ।

দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনায় অংশ নেন ইতালিস্থ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ। স্থানীয় নেতৃবৃন্দ উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সকলের প্রতি আহবান জানান। মান্যবর রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে বাঙ্গালী জাতির অর্জনকে আরো অর্থবহ করার জন্য অর্থনৈতিক মুক্তি অর্জনের প্রতি গুরুত্ব আরোপ করেন এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে সকল প্রবাসী বাংলাদেশী নাগরিকগণকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য আহবান জানান। তারা দেশের অর্থনৈতিক অগ্রগতিতে অবদান বজায় রাখবেন বলেও রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন। নতুন প্রজন্মকে অবহিত করার জন্য স্বাধীনতা যুদ্ধের উপর বিশেষ প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়।

বিজয় দিবস উপলক্ষে দূতাবাসে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়। চার থেকে তের বছর বয়সী রোম প্রবাসী উল্লেখযোগ্য সংখ্যক শিশু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পরে তাদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন বাংলাদেশের রাষ্ট্রদূত। পিঠা উৎসব ছিল দূতাবাসের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। আগত অতিথিগণ বিপুল উৎসাহের সাথে দূতাবাসের পিঠা উৎসবে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন ধরনের পিঠার স্বাদ গ্রহণ করেন। অনুষ্ঠানের শেষ পর্বে রোম প্রবাসী খ্যাতনামা শিল্পীগণ সংগীত পরিবেশন করেন।

দেশাত্মবোধক, লালন, আধুনিক ইত্যাদি বিভিন্ন ধরনের গানের মুর্ছনায় বাংলাদেশ দূতাবাস উদ্বেল হয়ে ওঠে। এক পর্যায়ে দূতাবাস পরিবারের সদস্যগণও বেশ কয়েকটি দেশাত্মবোধক গান পরিবেশন করেন। তাদের প্রানবন্ত পরিবেশনা উপস্থিত সকলের প্রশংসা অর্জন করে। অনুষ্ঠান শেষে আগত অতিথিদের মধ্যাহ্নভোজ দ্বারা আপ্যায়ণ করা হয়। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনসহ সর্বস্তরের  বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীর উপস্থিতিতে বাংলাদেশ দূতাবাস হয়ে ওঠে যেন এক টুকরো বাংলাদেশ। মান্যবর রাষ্ট্রদূতের সার্বিক নির্দেশনায় দূতাবাসের প্রথম সচিব ইরিন ইসলামের সমন্বয়ে ও প্রথম সচিব শেখ সালেহ আহমেদের উপস্থাপনায় দূতাবাস আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানটি উপস্থিত সবাইকে মুগ্ধ ও আনন্দিত করে।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত