আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

দ্বিতীয় নাগরিক প্রণোদনার বিলে সই করলেন ট্রাম্প

দ্বিতীয় নাগরিক প্রণোদনার বিলে সই করলেন ট্রাম্প

ছবি: এলএবাংলাটাইমস

অবশেষে অনেক জল ঘোলা করে করোনা রিলিফ আইন অনুমোদন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২ লাখ ৩০ হাজার কোটি ডলারের করোনাভাইরাস রিলিফ এইড ও গভর্নমেন্ট স্পেন্ডিং প্যাকেজ বিলে সই করেছেন তিনি।

এর আগে গত সোমবার কংগ্রেসে এই বিল পাশ হয়। তবে ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকদিন এই বিল পাশে সই করা থেকে বিরত থাকেন। আইনপ্রণেতাদের চাপের মুখে অবশেষে রোববার রাতে বিলটিতে সই করেন তিনি।

এই দ্বিতীয় নাগরিক প্রণোদনা প্যাকেজের আওতায় বছরে ৭৫ হাজার ডলারের কম আয়কারী প্রত্যেকে ৬০০ ডলারের স্টিমুলাস চ্যাক পাবেন। কর্মহীন ভাতা হিসেবে করোনায় কাজ হারানো প্রত্যেকে এগারো সপ্তাহ যাবত পাবে ৩০০ ডলার। এছাড়া করোনা রিলিফ বিলে ভাড়াটে, বাড়ির মালিক এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নানা সহযোগিতা রয়েছে।

মূলত এর আগে ট্রাম্প দাবি করেন, স্টিমুলাস চ্যাক এর জন্য বরাদ্দ ৬০০ ডলার খুবই অপ্রতুল। তিনি জনপ্রতি ২ হাজার ডলার পাশ করতে কংগ্রেসকে চাপ দেন। তবে রিপাবলিকানদের আপত্তির মুখে ট্রাম্প প্রস্তাবিত ২ হাজার ডলার স্টিমুলাস চ্যাক পাশ হয়নি।

গত মার্চ মাস থেকে শুরু হওয়া করোনাভাইরাসের সংক্রমণে যুক্তরাষ্ট্রে প্রায় দুই কোটি মানুষ শনাক্ত হয়েছে। প্রতিদিন দুই হাজারের বেশি মানুষের মৃত্যু হচ্ছে। ব্যবসা-বাণিজ্য বন্ধ। সামনের মাসগুলোয় করোনা পরিস্থিতি আরও নাজুক হওয়ার আশঙ্কা জানিয়েছেন স্বাস্থ্যসেবীরা।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত