আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে হুথির ক্ষেপণাস্ত্র হামলা

মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে হুথির ক্ষেপণাস্ত্র হামলা

ছবিঃ এলএবাংলাটাইমস

ইয়েমেন উপকূলে যুক্তরাষ্ট্রের দুইটি যুদ্ধ জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে হুথি। পেন্টাগনের পক্ষ থেকে এই হামলার সত্যতা নিশ্চিত করা হয়েছে।

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের দাবি মার্কিন যুদ্ধ জাহাজ আব্রাহাম লিংকন ও দুইটি ইউএস ডেস্ট্রয়ার লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

পেন্টাগনের মুখপাত্র বিমান বাহিনীর মেজর জেনারেল প্যাট্রিক রাইডার মঙ্গলবার জানিয়েছেন, মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সফলভাবে হুথিদের হামলা প্রতিহত করেছে।

রাইডার বলেন, ড্রোন, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন ডেস্ট্রয়ার লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে এসব হামলা ঠেকিয়ে দেওয়া হয়েছে।

এদিকে লেবাননের রাজধানী বৈরুতের একটি মেডিক্যাল সেন্টারে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান থেকে বুধবার সকালে রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে ধারাবাহিক আক্রমণ চালানো হয়। হারেক হরেইকের দার আল-হাওরা মেডিকেল সেন্টারে লক্ষ্য করে কয়েক দফা হামলা চালানো হয়েছে।

হামলা চালানোর আগে ওই এলাকার লোকজনকে অনত্র সরে যাওয়ার নির্দেশ দেয় দখলদার সেনারা। এরপরেই সেখানে দফায় দফায় হামলা চালানো হয়। তবে সেখানে হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত