আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

উত্তাল ঢাবি, ভিপি পদ না পাওয়ায় ভোট বাতিল দাবি ছাত্রলীগেরও

উত্তাল ঢাবি, ভিপি পদ না পাওয়ায় ভোট বাতিল দাবি ছাত্রলীগেরও

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে সোমবার দুপুরেই ভোট বর্জন করেন ক্ষমতাসীন ছাত্রলীগ ছাড়া সব প্যানেলের প্রার্থীরা।

তারা মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট কর্মসূচিও ঘোষণা করেন।

এরই মধ্যে রাতে ফলাফল ঘোষণার পর বিক্ষোভে ফেটে পড়েন ছাত্রলীগের নেতাকর্মীরা। ভিপি পদে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন পরাজিত হওয়ার পর তারাও এই ফল প্রত্যাখ্যান করে ভোট বাতিল দাবি করেছেন।

কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বে থাকা সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক নুরুল হক নূর ভিপি পদে শোভনের চেয়ে ১ হাজার ৯৩৩ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। নূর পেয়েছেন ১১ হাজার ৬২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী শোভন পেয়েছেন ৯ হাজার ১২৯ ভোট।

নূরকে ভিপি ঘোষণার পরই সিনেট ভবনের অডিটোরিয়ামে নির্বাচনকে প্রহসন আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানান ছাত্রলীগের নেতাকর্মীরা।

রাত সাড়ে ৩টা থেকে দেড় ঘণ্টা তারা সিনেট ভবনেই ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামানকে অবরুদ্ধ করে রাখেন। ভোরে তাকে উদ্ধার করে বাসভবনে পৌঁছে দিয়েছে পুলিশ।

এরপর ভোর থেকে বিভিন্ন হল থেকে দলে দলে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়ে ভিসির বাসবভনের সামনে অবস্থান নেন। সেখানেই তারা বিক্ষোভ করছেন। সড়কে টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। পুলিশ ক্যাম্পাসে সতর্ক অবস্থানে রয়েছে।

ছাত্রলীগের অভিযোগ, কোটা আন্দোলনের নেতা নূর ছাত্রশিবিরের কর্মী। প্রশাসন ভারসাম্য আনার জন্য শিক্ষার্থীদের ভোট ম্যানুপুলেট করে তাকে বিজয়ী ঘোষণা করেছে।

ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাস এলাকায় সব গাড়ি আটকে দিয়েছেন। এতে করে হঠাৎ করেই এই রুটে চলাচলকারীরা বিপাকে পড়েছেন। ক্যাম্পাসে অবস্থিত উদয়ন ও ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরাও ভোগান্তির শিকার হয়েছেন। বাধ্য হয়ে উদয়ন স্কুল কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে।

অবস্থান কর্মসূচিতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত জিএস গোলাম রাব্বানী বলেন, ‘নূর ছাত্রশিবির। আমরা তাকে ভিপি হিসেবে মেনে নেব না। আমরা এই ফল মানি না। আবার নির্বাচন দিতে হবে। নূরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হেব।’

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত