আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

১৬১৩৬ নম্বরে কল করে পাওয়া যাবে হজের জরুরি পরামর্শ

১৬১৩৬ নম্বরে কল করে পাওয়া যাবে হজের জরুরি পরামর্শ

আগামী ১২ মার্চ হজ হেল্পলাইন চালু করবে সরকার। ১৬১৩৬ নম্বরে কল করে পাওয়া যাবে হজসংশ্লিষ্ট যাবতীয় জরুরি পরামর্শ। এ তথ্য জানিয়ে বৃহস্পতিবার ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, আগামী ১২ মার্চ হজ ব্যবস্থাপনার যুগান্তকারী পরিবর্তন হিসেবে হজ কল সেন্টারভিত্তিক শর্ট কোড (হজ হেল্পলাইন) ‘১৬১৩৬’ উদ্বোধন করা হবে। এটি হজ ব্যবস্থাপনায় বর্তমান সরকারের একটি বড় মাইলফলক। বর্তমানে হজ কল সেন্টারভিত্তিক শর্ট কোর্ড (হজ হেল্পলাইন) ১৬১৩৬ পরীক্ষামূলকভাবে চালু আছে।

জানা গেছে, হজ গমনেচ্ছুদের সব ধরনের তথ্য হেল্পলাইনের মাধ্যমে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কবে ভিসা হবে, নিবন্ধন কীভাবে করতে হয় সে বিষয়ে সহযোগিতা করা হবে। নামের ভুলের সংশোধনে পরামর্শ দেওয়া হবে। হজ কার্যক্রম নিয়ে নানা ধরনের তথ্য থাকে, যেগুলো মানুষ জানতে চান। সেসব বিষয়ে পরামর্শ মানুষ হেল্পলাইনে ফোন করে পাবেন।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এখন হজের নিবন্ধন চলছে।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত