আপডেট :

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

বিআরটিসির ঈদ স্পেশাল বাস সার্ভিস শুরু ১৪ এপ্রিল

বিআরটিসির ঈদ স্পেশাল বাস সার্ভিস শুরু ১৪ এপ্রিল

ঈদুল-ফিতর উপলক্ষে ১৪ এপ্রিল থেকে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ শুরু করবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। ২৩ এপ্রিল পর্যন্ত ঈদ সার্ভিসের বাস চলাচল করবে।

গত ৯ এপ্রিল থেকে বিআরটিসি’র সংশ্লিষ্ট ডিপোতে অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। ঢাকায় মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ি, গাজীপুর ও নারায়ণগঞ্জ বাস ডিপো (চাষাড়া) থেকে অগ্রিম টিকেট বিক্রি করা হবে। মতিঝিল বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে ঢাকা-খুলনা, দাউদকান্দি, ডামুড্যা, খাসেরহাট, দিনাজপুর, রংপুর ও নেত্রকোনা রুটের বাস।

কল্যাণপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে ঢাকা-ভাঙ্গা, রংপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, কুষ্টিয়া, রাজশাহী, নওগাঁ, নেত্রকোনা, রানিশংকৈল, ঠাকুরগাঁও, দিনাজপুর রুটের বাস। গাবতলী ডিপোর নিয়ন্ত্রণে থাকবে ঢাকা-ভাঙ্গা, গোপালগঞ্জ, বরিশাল, দশমিনা (পটুয়াখালি), আরিচা, রংপুর, দিনাজপুর, আরিচা ও পাটুরিয়া, যশোর রুটের বাস।

জোয়ারসাহারা বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে ঢাকা-পয়সারহাট, বিশ্বরোড-পাঁচদোনা, রংপুর, নওগাঁ, জয়পুরহাট, টাঙ্গাইল, ময়মনসিংহ ও বগুড়া রুটের বাস। মিরপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে ঢাকা-বরিশাল, রংপুর, কুষ্টিয়া, বগুড়া, কুড়িগ্রাম, দিনাজপুর, ময়মনসিংহ ও নওগাঁ রুটের বাস। মোহাম্মদপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে ঢাক-শরিয়তপুর, ফরিদপুর, রংপুর, দিনাজপুর, বগুড়া ও নওগাঁ রুটের বাস।

গাজীপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে বিশ্বরোড-পাঁচদোনা, টাঙ্গাইল, নেত্রকোনা, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও ও কুড়িগ্রাম রুটের বাস। যাত্রাবাড়ী বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে ঢাকা-রংপুর, শরিয়তপুর রুটের বাস। নারায়ণগঞ্জ বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে ঢাকা-গোসাইরহাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, নওগাঁ, বগুড়া, গাইবান্ধা ও পাবনা রুটের বাস। নরসিংদী বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে নরসিংদী-মাদারীপুর, চরমুগুরিয়া, রংপুর রুটের বাস।

যাত্রীদের চলাচলের সুবিধার জন্য ১৮ এপ্রিল থেকে ঢাকার বিভিন্ন ডিপো/টার্মিনালে জরুরি সার্ভিস প্রদানের লক্ষ্যে ৬০টি বাস নিম্নলিখিত ডিপোতে/স্থানে স্ট্যান্ডবাই থাকবে। জায়গাগুলো হলো- সায়েদাবাদ বাস টার্মিনাল, মিরপুর ১২ নম্বরে মিরপুর বাস ডিপো, কল্যাণপুর বাস ডিপোর সামনে, নবীনগর, মতিঝিল বাস ডিপোর সামনে, মহাখালী বাস টার্মিনাল, জোয়ারসাহারা বাস ডিপো, মোহাম্মদপুর বাস ডিপো, গাজীপুর চৌরাস্তা, হেমায়েতপুর বাস স্ট্যান্ড এবং চন্দ্রা বাস স্ট্যান্ডে। প্রয়োজনে নিচের নম্বরে যোগাযোগ করা যাবে।

ম্যানেজার (অপারেশন) যথাক্রমে মতিঝিল বাস ডিপো-মোবাইল ০১৭১১-৭০৮০৮৯, কল্যাণপুর বাস ডিপো ০১৭১১-৪৩৫২১৩, গাবতলী বাস ডিপো ০১৭৮৪-৫২০৯০০, জোয়ারসাহারা বাস ডিপো ০১৭১১-৩৯১৫১৪, মিরপুর বাস ডিপো ০১৭১১-৩৯২০৮৭, মোহাম্মদপুর বাস ডিপো ০১৭১২-৩৮২১৪৪, গাজীপুর বাস ডিপো ০১৭৫৮-৮৮০০১১, যাত্রবাড়ী বাস ডিপো ০১৯১৯-৪৬৫২৬৬, নারায়ণগঞ্জ বাস ডিপো ০১৭১৫-৬৫২৬৮৩, নরসিংদী বাস ডিপো ০১৫৫৩-৩৪৯৫৬৭। বাসস

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত