আপডেট :

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

দান নয়, জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ দাফন করা হবে

দান নয়, জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ দাফন করা হবে

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি, বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ দাফন করা হবে বলে জানিয়েছেন তাঁর ছেলে বারিশ চৌধুরী। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাফরুল্লাহ চৌধুরীর প্রথম জানাজায় তাঁর ছেলে এ তথ্য জানান।

বারিশ চৌধুরী বলেন, পারিবারিক সিদ্ধান্তে আগামীকাল শুক্রবার সাভা‌রের গণস্বা‌স্থ্য কেন্দ্রে পঞ্চম জানাজা শে‌ষে তাঁকে সেখা‌নে দাফন করা হ‌বে। জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ দাফন করা হবে নাকি দান করা হবে সে বিষয়ে আজ বৃহস্পতিবার সিদ্ধান্ত জানানোর কথা জানিয়েছিল তাঁর পরিবার। শেষ পর্যন্ত পরিবারের সদস্যরা মরদেহ দাফনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তাঁর ছেলে।

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর আড়াইটার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে ডা. জাফরুল্লাহ চৌধুরীর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। আগামীকাল শুক্রবার সকাল ১০টায় জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হবে।

এর আগে আজ সকাল ১০টা ৫ মিনিটে জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ বারডেম হাসপাতালের হিমঘর থেকে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আনা হয়। সকাল ১০টা ২০ মিনিট থেকে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু হয়। সর্বস্তরের মানুষসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন তাঁর কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানায়।

শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর ১২টা ২৬ মিনিটে জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ মরদেহ শহীদ মিনারের সামনে গার্ড অব অনারের জন্য আনা হয়। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর পুলিশের একটি চৌকস দল তাঁকে রাষ্ট্রীয় সালাম প্রদান করে।

প্রসঙ্গত, ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার রাত ১১টার দিকে ডা. জাফরুল্লাহ চৌধুরী যারা যান। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। মৃত্যুর পর তাঁর মরদেহ বারডেমের হিমঘরে রাখা হয়।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত