আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

খালেদা জিয়াকে অসুস্থ দেখানো বিএনপির পরিকল্পনার অংশ: তথ্যমন্ত্রী

খালেদা জিয়াকে অসুস্থ দেখানো বিএনপির পরিকল্পনার অংশ: তথ্যমন্ত্রী

ছবি: এলএবাংলাটাইমস

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অসুস্থ দেখানো বিএনপির পরিকল্পনার অংশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (৩০ এপ্রিল) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'আমার মনে হয়, বিএনপির পরিকল্পনার অংশ হচ্ছে খালেদা জিয়াকে অসুস্থ দেখানো। কারণ খালেদা জিয়া সুস্থ আছেন। কিছু দিন আগে বিএনপি নেতারা বলছিল যে, খালেদা জিয়াকে যদি বিদেশে নেওয়া না হয় তাহলে তার জীবন শঙ্কা আছে। সেটি বলার মধ্যেই আমরা দেখতে পেলাম খালেদা জিয়া বাংলাদেশের হাসপাতালে চিকিৎসা নিয়ে ভালো হয়ে চলে যাচ্ছেন এবং বলেছেন যে, তিনি খুব ভালো আছেন'।

বিএনপির আসল উদ্দেশ্য হচ্ছে খালেদা জিয়াকে অসুস্থ বানিয়ে রাখা ও অসুস্থ দেখানো। রাজনৈতিক ফায়দা লাভের উদ্দেশ্যে বিএনপি সেটা সব সময় করে আসছে। বিএনপির অভিযোগ আওয়ামী লীগ নির্বাচন-গণতন্ত্রে বিশ্বাস করে না এই প্রসঙ্গে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, 'বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেছে। আমরা জনগণের শক্তিতে, জনগণের রায়ে বিশ্বাস করি। বিএনপি বরং নির্বাচনে বিশ্বাস করে না, সেই জন্য তারা নির্বাচন বর্জন করছে। ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচন পর্যন্ত বর্জন করেছে। তার মানেটা কী? তারা নির্বাচনে বিশ্বাস করে না। ২০১৪ সালের নির্বাচন বর্জন করেছে, প্রতিহত করার চেষ্টা করেছে। ২০১৮ সালের নির্বাচন প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে তারা অংশগ্রহণ করেছিল।'

তিনি আরও বলেন, 'বিএনপি একটি রাজনৈতিক দল, তারা নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না সেটা তাদেরই সিদ্ধান্তের ব্যাপার। আমি মনে করি, গণমানুষের সংগঠন যদি ক্রমাগতভাবে নির্বাচন বিমুখ থাকে, নির্বাচনে অংশগ্রহণ না করে সেই সংগঠন আর গণমানুষের সংগঠন থাকে না। সেই সংগঠন কর্মী নির্ভর একটি কোটারি স্বার্থ রক্ষার করার সংগঠনে দাঁড়ায়।'

হাছান মাহমুদ বলেন, 'আসলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান চান, বিএনপি তার একটি লাঠিয়াল বাহিনী হিসেবে থাক। বিএনপি তাদের স্বার্থ রক্ষার জন্য একটি লাঠিয়াল বাহিনী হিসেবে থাক; সেই কারণে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে চান না বিএনপিকে। এখন বিএনপিকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে—সাত সমুদ্র, তেরো নদীর ওপাড়ে বসে থাকা কারো লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহৃত হবে নাকি বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে টিকে থাকবে।’

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত