আপডেট :

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

কর কর্মকর্তারা গ্যাস–বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে পারবেন, করের টাকা বকেয়া থাকলে

কর কর্মকর্তারা গ্যাস–বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে পারবেন, করের টাকা বকেয়া থাকলে

আপনি সরকারকে প্রাপ্য কর দেননি। এই করের টাকা বকেয়া পড়ে আছে, তাহলে আপনার জন্য দুঃসংবাদ আছে। আপনার যদি গ্যাস, বিদ্যুৎ, পানির সংযোগ থাকে, তাহলে তা বিচ্ছিন্ন করতে পারবেন কর কর্মকর্তারা।

নতুন আয়কর আইনে কর বকেয়া থাকলে করদাতার গ্যাস, বিদ্যুৎ, পানিসহ অন্য পরিষেবা বন্ধ করে দেওয়ার ক্ষমতা পেয়েছেন কর কর্মকর্তারা। শুধু বিরোধ নেই এমন বকেয়া করের ক্ষেত্রেই এ ক্ষমতা ব্যবহার করতে পারবেন তাঁরা। নতুন আয়কর আইনের ২২১ ধারায় এ ক্ষমতা দেওয়া হয়েছে।

আগামী ১ জুলাই থেকে নতুন আইনটি কার্যকর হবে। দুই বছর আগে এ ক্ষমতা আয়কর অধ্যাদেশে দেওয়া হয়। নতুন আইনেও তা রাখা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।

নতুন আয়কর আইন প্রণয়নের সঙ্গে জড়িত একজন কর কর্মকর্তা বলেন, কর কর্মকর্তারা করদাতার কর নথি মূল্যায়ন করে যদি কোনো করের গরমিল বা কর ফাঁকি পান, তাহলে ওই কর নিয়ে আপিল বা বিরোধ না থাকলে, তর আদায়ে গ্যাস, বিদ্যুৎ, পানির সংযোগ বিচ্ছন্ন করতে পারবেন কর কর্মকর্তারা।

বকেয়া কর পরিশোধের নোটিশ পাওয়ার পর তা পরিশোধে ব্যর্থ হলে ওই করদাতা খেলাপি করদাতা হিসেবে গণ্য হবেন। করখেলাপি হওয়ার পর ওই করদাতার পরিষেবা বন্ধের উদ্যোগ নেবেন সংশ্লিষ্ট কর কর্মকর্তা।

কোনো করদাতার কাছে বকেয়া কর পাওনা থাকলে ওই কর আদায়ে করদাতার গ্যাস, বিদ্যুৎ, পানি বা অন্যান্য সেবার সংযোগ বিচ্ছিন্ন বা বন্ধ করতে ওই সেবাদাতা প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে নোটিশের মাধ্যমে নির্দেশ দেওয়া হবে। গ্যাস, বিদ্যুৎ, পানিসহ অন্যান্য সেবা প্রদানকারী কর্তৃপক্ষ কর কর্মকর্তার নোটিশ পাওয়ার ২১ দিনের মধ্যে ওই সব সেবার সংযোগ বিচ্ছিন্ন বা বন্ধ করে দেবে।

একইভাবে বকেয়া কর পরিশোধের পর কর কার্যালয়ের নোটিশের পরিপ্রেক্ষিতে ওই সেবাদাতা প্রতিষ্ঠান গ্যাস, বিদ্যুৎ, পানিসহ অন্যান্য সেবা আবারও সংযোগ দেবে। করদাতার ওই এলাকায় বকেয়া পৌর কর আদায় বা স্থানীয় কর যেভাবে আদায় করা হয়, এনবিআরের বকেয়া করও সেভাবেই আদায় করতে হবে।

এনবিআর সূত্রে জানা গেছে, দুই বছর আগে বকেয়া কর আদায়ে গ্যাস, বিদ্যুৎ, পানির মতো পরিষেবা বন্ধের ক্ষমতা কর কর্মকর্তাদের দেওয়া হয়। কিন্তু গত দুই বছরে বকেয়া কর আদায়ে কোনো করদাতার বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হয়নি।

বর্তমানে ৮৭ লাখ কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছেন, কিন্তু মাত্র ৩০ লাখ করদাতা বছর শেষে সম্পদ ও আয়ের হিসাব দিয়ে রিটার্ন দেন। কর আদায়ে এনবিআরকে উৎসে কর আদায়ে বেশি মনোযোগী হতে হয়। প্রায় ৮৫ শতাংশ কর আদায় উৎসে ও অগ্রিম কর থেকে আসে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত