আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

‘শান্তি সমাবেশে’ যোগ দিতে সমাবেশের পথে আ.লীগের বহিষ্কৃত নেতা জাহাঙ্গীর

‘শান্তি সমাবেশে’ যোগ দিতে সমাবেশের পথে আ.লীগের বহিষ্কৃত নেতা জাহাঙ্গীর

ঢাকায় আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশে’ যোগ দিতে ১৫ হাজার নেতাকর্মী নিয়ে রওনা হয়েছেন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। জানা গেছে, ক্ষমতাসীন দলটির সমাবেশে যোগ দিতে জাহাঙ্গীর আলম ৩০০ বাস, ৭০ মাইক্রোবাসে প্রায় ১৫ হাজার নেতাকর্মী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

বুধবার দুপুরে জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে এসব তথ্য জানানো হয়। বিকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে ‘শান্তি সমাবেশ’ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

জাহাঙ্গীর আলম বলেন, ‘আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃত্ব থেকে আমাকে লোকজন নিয়ে ঢাকার শান্তি সমাবেশে যোগ দিতে যেতে বলা হয়েছে। আমি গাজীপুর থেকে কয়েক হাজার লোক নিয়ে ঢাকায় শান্তি সমাবেশে যোগ দেব। প্রয়োজনীয়সংখ্যক যানবাহন না পাওয়ায় অনেকে ব্যক্তিগত উদ্যোগে এবং ট্রেনে ঢাকায় গিয়ে আমাদের সঙ্গে যোগ দেবেন।’

বর্তমানে আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ কিংবা কোনো পদপদবি না থাকলেও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম রাজধানী ঢাকায় অনুষ্ঠেয় আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দিতে এর আগেই ঘোষণা দেন। বুধবার একই দিন দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। নয়াপল্টনের সমাবেশ থেকে সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজনের একদফা দাবিতে জোটভুক্ত ও সমমনা দল নিয়ে বিএনপি ঘোষণা দেবে বলে জানা গেছে।

বিএনপির কেন্দ্রীয় সমাবেশের দিন ঢাকায় আওয়ামী লীগের সমাবেশ মহানগর কমিটির ব্যানারে ডাকা হলেও তার মধ্য দিয়েই প্রতিপক্ষকে জবাব দিতে চাইছে ক্ষমতাসীন দলটি।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত